| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব’

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 14-06-2025 ইং
  • 139014 বার পঠিত
‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব’
ছবির ক্যাপশন: ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব’

বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি।

শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি দেয়াল লিখনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসনিম জারা। আর সেই ছবির ক্যাপশনেই নতুন বাংলাদেশের স্বপ্নের কথা শুনিয়েছেন তিনি।

তাসনিম জারা লেখেন, ‘গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল; তা আদৌ বাস্তব হবে কিনা, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে লেখা ছিল: ‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।’

পোস্টের শেষাংশে আশার কথা শুনিয়ে তাসনিম জারা বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ