| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


তাজিয়া মিছিলে অস্ত্র বহন-আতশবাজি-পটকা নিষিদ্ধ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 03-07-2025 ইং
  • 118871 বার পঠিত
তাজিয়া মিছিলে অস্ত্র বহন-আতশবাজি-পটকা নিষিদ্ধ
ছবির ক্যাপশন: তাজিয়া মিছিলে অস্ত্র বহন-আতশবাজি-পটকা নিষিদ্ধ

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন ও আতশবাজি-পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৬ জুলাই ১০ মহররম পবিত্র আশুরা পালিত হবে।

বুধবার ২ জুলাই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজিয়া মিছিলে ধারালো ও বিপজ্জনক অস্ত্র বহন কিংবা আতশবাজি ব্যবহার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করে এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এসব সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ তাজিয়া মিছিল শুরুর সময় থেকে শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ