| ০২ মার্চ ২০২৬
সকল খবর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কারণ এই ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।

বিস্তারিত...

একনজরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে তিনি ভ্যান্ডবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট (জিপিইডি) থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিস্তারিত...

গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো– আমরা অবশ্যই বিষয়টি নিয়ে কাজ করতাম। কিন্তু এই পুরো বিষয়টি অনেকগুলো ইস্যুর সঙ্গে জড়িত। এই বিষয়ের সঙ্গে হাসিনার গত ১৫ বছরের পুরো সাংবাদিকতা জড়িত। আপনি এটাকে কীভাবে এড়িয়ে যাবেন!

বিস্তারিত...

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন। টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।’

বিস্তারিত...

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

চার মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল নয়টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষার ওপর অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে। তিনি বলেন, একদিকে কভিড, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আরেকদিকে নতুন কারিকুলাম চালু হলেও, তা অভিভাবকরা গ্রহণ করেনি। এ সামগ্রিক অব্যবস্থাপনা মিলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে। আমরা আশা করি এ মানের উন্নয়ন ঘটলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে।

বিস্তারিত...

‘লড়াইটা শেষ হবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে’

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে লড়াই করেছি। লড়াইটা এখনো আছে, এখনো রাজপথে আছি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে।

বিস্তারিত...

মাধ্যমিকের অসচ্ছল, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের সুখবর দিল সরকার

মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিস্তারিত...

মাস্কের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ: শুল্ক থেকে রেহাই পেতে বাংলদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে আলোচনা করতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমান। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট–এর কলামিস্ট ম্যাট বাই এক কলামে এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

গণমাধ্যমের জন্য আসছে নতুন অধ্যাদেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘সম্প্রচার আইন ২০১৮’ এর খসড়া চূড়ান্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রস্তাবিত সেই আইনে ‘অনলাইন নিউজ পোর্টাল’, ‘রেডিও’, ‘টেলিভিশন’ এবং মাল্টিমিডিয়া-ভিত্তিক ‘সম্প্রচার প্ল্যাটফর্ম’ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদ- এবং ৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার একটি প্রস্তাবনা ছিল। এবার সেই ধারাসহ বেশ কয়েকটি সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিস্তারিত...

আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানায় সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

বিস্তারিত...

শেখ হাসিনার অপশাসন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানসহ হাসিনা আমলের অত্যাচার-নির্যাতনের শিকার ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে উঠে আসে কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার।

বিস্তারিত...

শাপলা চত্বর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা জানালেন উপ-প্রেস সচিব

হেফাজতে ইসলামের ২০১৩ সালে সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৫৮ জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার (০৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতবার আমি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে

বিস্তারিত...

ইন্টারপোলের রেড নোটিশে আসামি ফেরত আনা কি সম্ভব?

ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের কাছে পৃথক তিন ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

বিস্তারিত...

‘শেখ হাসিনার ১৫ বছরে নিহত ৬৫ সাংবাদিক’

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে ৬৫ জন সাংবাদিক নিহত হয়েছে। পেশাজীবী সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ