| ০২ মার্চ ২০২৬
সকল খবর

সোমবার ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার (৫ মে) দুই দিনের সফরে ঢাকা আসছেন। ঢাকা সফরে ইতালিতে নিয়মিত ও বৈধ অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

বিস্তারিত...

৫৩ বছরে গণতন্ত্র সুরক্ষিত হয়নি, বারবার ভূলুণ্ঠিত হয়েছে: ড. আলী রীয়াজ

গত ৫৩ বছরে বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি, বরং বারবার ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৪ মে) সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আলোচনার সময় তিনি মন্তব্য করেন।

বিস্তারিত...

বিচার বিভাগ স্বাধীন না হলে অন্যান্য সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, কোনো সেক্টরের সংস্কার কার্যক্রমই স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগে সংস্কারের ওপর ভিত্তি করে আরও বৃহত্তর সংস্কারের কাঠামো নির্মিত হতে পারে। রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

জাতীয় নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা: ফয়েজ আহমদ তৈয়্যব

আগামী নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক কর্মশালায় এমন আশঙ্কার কথা জানান তিনি।

বিস্তারিত...

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : পরিবেশ উপদেষ্টা

জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এই পরিকল্পনা শুধু কারিগরি বা প্রশাসনিক না হয়ে তাতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিস্তারিত...

গাজীপুরে সন্ত্রাসী হামলায় হাসনাতের হাত রক্তাক্ত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে বলেও জানান তিনি।

বিস্তারিত...

বাংলাফ্যাক্টের গবেষণা: জুলাইয়ে আন্দোলনকারী ও পরিবারের ওপর ৯ মাসে ৩৬ হামলা

৫ আগস্টের পর গত ৯ মাসে কমপক্ষে ৩৬টি হামলার ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপরে। এ নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া গবেষণা ও বিশ্লেষণী উইং ‘বাংলাফ্যাক্ট’ পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

এবার কোরবানিযোগ্য পশু এক কোটি ২৪ লাখ: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা

আসন্ন ঈদুল আজহায় সর্বমোট কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

বিস্তারিত...

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

গত এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

রিটার্ন না দিলে নজরদারিতে আনছে এনবিআর

যাঁরা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বা করা অব্যাহতি নেন, তাঁদের কাছ থেকে কর আদায়ের জন্য এখন কর কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা (টার্গেট) দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অর্থাৎ তাঁদের নজরদারির আওতায় নিয়ে আসা হবে।

বিস্তারিত...

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

প্লট জালিয়াতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৮ মে

রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

‘পুলিশকে পদক দেওয়ার ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার’

ভারতীয় টেলিভিশন চ্যানেলে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রধান উপদেষ্টার পদক দেওয়ার ছবিকে গোপন ছবি দাবি করে প্রচার করা হয়েছে। শনিবার ‘আজ তক বাংলা’ এক ভিডিও প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

বাংলাদেশিদের সুখবর দিল আরব আমিরাত

সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তার পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করছে ইউএই।

বিস্তারিত...

জুলাই আন্দোলন শেষ হয়নি, বিরোধীশক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে: শফিকুল আলম​​​​​

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি। কারণ জুলাই বিরোধী শক্তিগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘গত নয় মাসে আমি বুঝতে পেরেছি যে জুলাই শেষ নয়। এটি কেবল একটি সময়কাল নয়—এটি একটি ফ্রন্টলাইন, যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়। ’ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ‘যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল, তারা হারিয়ে যায়নি। তারা দেখছে, অপেক্ষা করছে, হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ