বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ‘পর্যাপ্ত’ সময় দেয়ার পক্ষে ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটাই জানলেন। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে (ডিকাব টক) তিনি জুলাই-আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপৎকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামীর নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষাসহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন।
আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না। অন্তত, যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এ অপবাদ নিয়ে মরতে চাই না। ১৮ কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করব সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনে করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি।’
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে কাতার থেকে শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে গত ৩ মে সরকারি সফরে কাতার যান সেনাপ্রধান। সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (৫ মে) বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। জানাজার আগে তার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।
‘করবৈষম্য’ কমিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শহরের মতো গ্রামের করদাতাদেরও ব্যক্তিশ্রেণির ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে। স্বস্তির বিষয় হচ্ছে-সাধারণ মানুষের করভার লাঘবে করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বাড়ানো হতে পারে। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।
পণ্য উৎপাদনে জোর না দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে আমাদের কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। ওই অভ্যুত্থানের সময় যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিকাব টক-এ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই মন্তব্য করেন।
চলতি বছরের বাকি সময়ে (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বিদ্যুৎ ও জ্বালানি ক্রয় এবং এই খাতের বৈদেশিক ঋণের দেনা পরিশোধের জন্য প্রায় ১০ দশমিক ৮ বিলিয়ন বা ১ হাজার ৮০ কোটি ডলার প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা না গেলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তালিকাটি প্রাথমিক খসড়া এবং এ সংখ্যা যাচাই-বাছাইয়ের পর আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রোববার (৪ মে) রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সোমবার (৫ মে) সকাল ১১টায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট তাদের প্রতিবেদন পেশ করেন।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে। রোববার (৪ মে) ইতালির মিলানে ৫৮তম এডিবি বার্ষিক সভায় এডিবির (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
রাখাইনে জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডোর নিয়ে বিতর্ক ও বিরোধিতার মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। রোববার ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।