| ০২ মার্চ ২০২৬
সকল খবর

হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস্'-এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ শনিবার। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিবসটি পালন হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশেও নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। এবারের প্রতিপাদ্য ‘সাহসী নতুন বিশ্বে সাংবাদিকতা: সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।’

বিস্তারিত...

সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত

সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা সংকেত। শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অ

বিস্তারিত...

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। মোট ৪৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। শনিবার (৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ছয় মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

ছয় মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চান বলে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনকে ১৫ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছে। সেই চেষ্টায় আমরা আপনাদের (জাতীয়তাবাদী সমমনা ঐক্যজোট) সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর থেকে সহযোগিতা পাচ্ছি।’

বিস্তারিত...

‘আ.লীগের পুনর্বাসন মানবো না’

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগকে ৫ আগস্ট জনগণ লালকার্ড দেখিয়েছে। তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’ শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

আবরার ফাহাদ হত্যা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন। সম্প্রতি ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিস্তারিত...

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। গণহত্যা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজীর আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিস্তারিত...

পতাকা বৈঠকে বাংলাদেশি ২ যুবককে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতরাত সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন আজ শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে কাতার গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার এ সফরে যান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

সুনির্দিষ্ট ছয় মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চাই: ড. আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য। ছয় মাসের মধ্যে সেটাই তৈরি করতে চাই।

বিস্তারিত...

রিউমর স্ক্যানার: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ৬ ভুল তথ্য

চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। ভুল তথ্যের রোষানল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলোও। গেল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ছয়টিসহ এই বাহিনীকে জড়িয়ে ১৬টি ভুল তথ্য প্রচার দেখেছে রিউমর স্ক্যানার। এছাড়া বাংলাদেশ পুলিশের বিষয়ে ছড়ানো ০৯টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

বিস্তারিত...

‘নেতাদের তোষামোদি না করে কাজ করুন’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে কোনও রাজনৈতিক চাপ আসলে সেটি মোকাবেলা করতে হবে, তোষামোদি করা যাবে না। শক্ত ও কঠিন পদক্ষেপের বিষয়ে সরকার সহযোগিতা করবে।

বিস্তারিত...

৫ই আগস্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে: এনসিপির সমাবেশে বক্তারা

নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কার করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে চলমান সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।

বিস্তারিত...

আরাকান আর্মির নির্যাতনে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে মুখে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে নতুন রোহিঙ্গাদের দেখা মিলছে। তাদের দাবি, আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ