| ১৮ Jul ২০২৬
সকল খবর

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এর আগে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’- এই স্লোগানের মধ্য দিয়ে নয়া পল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ।

বিস্তারিত...

আরিফসহ সিলেট বিএনপির কয়েক নেতার লন্ডন সফর, নানা আলোচনা

গত রোববার হঠাৎ লন্ডন সফরে যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। শুধু আরিফুল নয়, ইতোমধ্যে সিলেটের একাধিক নেতা- কেউ প্রকাশ্যে কেউবা গোপনে সফর করেছেন লন্ডনে।

বিস্তারিত...

শ্রমিকদের জীবনমান আগের মতো থাকলে নতুন বাংলাদেশ হবে না: প্রধান উপদেষ্টা

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি।

বিস্তারিত...

জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ: বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন

দেড়শ বছর পুরোনো ‘দ্য গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বাতিল করে হালনাগাদ তথ্যপ্রযুক্তির চিন্তা মাথায় রেখে ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫’ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অধ্যাদেশে শাস্তির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুরোনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না।

বিস্তারিত...

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ৩৫ লাখ শিশু

রাজধানীর রমনা পার্কে ঘুরে ঘুরে চা বিক্রি করে শিশু হৃদয় ইসলাম (৮)। পার্কে প্রতিদিন সকাল ৮টায় ঢুকে, বের হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। পার্কের বাইরে ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানে দুপুরের খাবার সেরে নেয়। খাওয়া শেষ হতেই আবার কর্মে ফিরে যায়।

বিস্তারিত...

মানবাধিকার ও জবাবদিহি নিশ্চিত করতে চায় র‌্যাব

পতিত আওয়ামী লীগের আমলে দেশ-বিদেশে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত হলেও ভবিষ্যতে মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে চলতে চায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এজন্য পুলিশের এই এলিট ফোর্স শৃঙ্খলাবহির্ভূত কাজে জড়িত সদস্যদের জবাবদিহি নিশ্চিত করতে অভ্যন্তরীণ তদন্ত সেল যুগোপযোগী করেছে। পাশাপাশি সংস্থাটির সব ধরনের কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মানবাধিকার সেলও গঠন করা হয়েছে।

বিস্তারিত...

বিগ-বিতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে ছাড়াই কি জাপানের বিগ-বি প্রকল্পে এগিয়ে যাবে বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন, নতুন বাস্তবতায় দেশের স্বার্থকে আগে দেখতে হবে অন্তবর্তী সরকারকে। ১৫ মে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হবে ঢাকায়। যেখানে প্রস্তুত করা হবে প্রধান উপদেষ্টার জাপান সফরে একে অপরের কাছে কি চাইবে দু’দেশ।

বিস্তারিত...

অনুসন্ধানে দুদক: হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকি আদানির

শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয়।

বিস্তারিত...

আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে প্রপাগান্ডায় ৭ ফেসবুক পেজ

জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ নেতা, এমনকি মাঠপর্যায়ের নেতারা গা-ঢাকা দিয়েছেন। বর্তমানে সাত-সকালে ১০ থেকে ১২ জনের ঝটিকা মিছিল ছাড়া দলটির খুব একটা কর্মকাণ্ড চোখে পড়ছে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়াতে আগের যেকোনো সময়ের চেয়েও সরব রয়েছে দলটি।

বিস্তারিত...

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমের ন্যায্যতা নিশ্চিতে কাজ করছে সরকার। শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি।

বিস্তারিত...

পোশাক খাতের ওপর গবেষণা : ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেছে ৬৮% কারখানা

দেশের তৈরি পোশাক খাতের ৩৮৫টি কারখানার ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, নতুন ন্যূনতম মজুরি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে ৬৮ শতাংশ কারখানা। বাকি ৩২ শতাংশ বিভিন্ন কারণে সরকারের সর্বশেষ ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন করতে পারেনি। এসব কারখানার মধ্যে ২২ শতাংশ আগের চেয়ে মজুরি বাড়িয়েছে।

বিস্তারিত...

দেশকে নতুন করে গড়ে তুলতে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে: প্রধান উপদেষ্টা

আগামীকাল বৃহস্পতিবার ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে।

বিস্তারিত...

৯ মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ২৪.৯ শতাংশ বেড়ে ৩.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে

গত অর্থবছরের (২০২৩-২৪) পুরো সময়জুড়ে বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছিল ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই প্রায় সেই অঙ্ক ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বিস্তারিত...

দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ