| ০২ মার্চ ২০২৬
সকল খবর

দেশজুড়ে হচ্ছে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন ও কারখানা

পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক পেয়েছে ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ। যৌথ অংশীদার হিসাবে এ বিনিয়োগ করছে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড। ফাস্টপাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশজুড়ে ইলেকট্রিক ভেহিকল (EV) চার্জিং স্টেশন, অ্যাসেম্বলি লাইন ও কারখানা স্থাপন করা হবে।

বিস্তারিত...

ওসমানী উদ্যানে 'জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণ করবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

বিস্তারিত...

ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিকেই হাঁটছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে ঘিরে নির্ধারিত টাইমলাইন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর কিছু কিছু চাহিদা ও প্রত্যাশার ভিন্নতা রয়েছে। সংগঠনভিত্তিক কিছুটা ভিন্নতা থাকলেও মূল আকাঙ্ক্ষার জায়গায় রয়েছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এ বিষয়ে ছাত্রসংগঠনগুলো বেশ ইতিবাচক।

বিস্তারিত...

বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৭১২৮৬টাকা

দেশের বাজারে তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার তিনশ ১০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার দুইশ ৮৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) এই দাম বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

এপ্রিলে রপ্তানি আয় ৩০১ কোটি ডলার

রপ্তানি আয়ে বড় ধাক্কা লেগেছে চলতি অর্থবছরের দশম মাসে। এপ্রিল মাসে রপ্তানি আয় নেমে দাঁড়িয়েছে ৩০১ কোটি ডলারে। এটি চলতি অর্থবছরের সর্বনিম্ন আয়। রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, এপ্রিলে টানা ১১ দিনের ঈদের ছুটিতে উৎপাদন বন্ধ থাকায় রপ্তানি আয় কমেছে। তবে, ১১ দিনের বন্ধের পরও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দশমিক ৮৬ শতাংশ। পোশাকের রপ্তানি প্রবৃদ্ধিও ১০ শতাংশ। মে মাস থেকে রপ্তানি আয় স্বাভাবিক থাকবে বলে মনে করছেন রপ্তানিকারকরা।

বিস্তারিত...

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ

বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরেছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের পর মূল্যস্ফীতি আরও কমে এপ্রিলে ৯ দশমিক ১৭ শতাংশে নেমেছে। গত বছরের একই সময়ে দেশের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৪ শতাংশ ছিল। তবে সদ্য শেষ হওয়া এপ্রিলে খাদ্যপণ্যের দামে স্বস্তি এলেও খাদ্যবহির্ভূত পণ্যের দামে অস্বস্তি রয়ে গেছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে পিএসসি।

বিস্তারিত...

১৯৬৩ সালে বন্ধ হওয়া কুখ্যাত কারাগার চালুর নির্দেশ ট্রাম্পের

ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর দুর্গম দ্বীপ আলকাট্রাজে ১৯৩৪ সালে কারাগারটি স্থাপন করা হয়েছিল। পরে ১৯৬৩ সালে সেটি বন্ধ ঘোষণা করা হয়। এবার কারাগারটি কেবল চালু করাই না, এটিকে আরও বড় করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

‘আওয়ামী লীগ আমলে লাইসেন্স পাওয়া গণমাধ্যমের বিষয়ে তদন্ত হবে’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা খুব শিগগিরই সেগুলোর তদন্ত করব। কখন, কীভাবে এদের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভুয়া সাংবাদিক তৈরি করেছে, সেটি তদন্ত করে দেখা হবে।

বিস্তারিত...

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান।

বিস্তারিত...

হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা করা হয়েছে। সোমবার (৫ মে) জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে জেলার বাসন থানায় ওই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

বিস্তারিত...

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. সাকিব (২০)। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে বিএসএসের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।

বিস্তারিত...

চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন সম্ভব না: প্রধান উপদেষ্টা

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘ দিন থেকে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এটা ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে।’

বিস্তারিত...

বাংলাদেশের উন্নয়নে সহায়তা জোরদারে মিলানে উচ্চপর্যায়ের বৈঠক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভাকে কেন্দ্র করে ইতালির মিলানে বাংলাদেশের প্রতিনিধিদল একাধিক আন্তর্জাতিক আর্থিক অংশীদারের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছে। এসব বৈঠকের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত...

রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ডাটাবেজে ঢুকতে দেবে না ইসি

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, রোহিঙ্গা ও বিদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে প্রবেশ করতে দেওয়া হবে না। সোমবার (৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ