| ০২ মার্চ ২০২৬
সকল খবর

সংশোধিত অধ্যাদেশ জারি : সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। গতকাল ২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে।

বিস্তারিত...

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের মেডিকেল টিম আসছে সন্ধ্যায়

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে একটি জরুরি চীনা মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। আজ সকালে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ চীনা ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।’

বিস্তারিত...

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এই সংশোধনের পর থেকে যে কাউকে গ্রেপ্তার করতে, পুলিশ বা সংস্থা যাবে তার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে, সে চাহিবামাত্র, সে পুলিশ তার আইডি কার্ড দেখাবে। এটা বাধ্যতামূলক। বৃহস্পতিবার ২৪ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বিস্তারিত...

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

বিস্তারিত...

তাপপ্রবাহ কমে ঝরবে ভারী বৃষ্টি, থাকতে পারে কয়েকদিন

কয়েকদিনের মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের প্রভাবে অসহনীয় ভ্যাপসা গরমে মানুষ যখন অতিষ্ঠ ঠিক সেমুহূর্তে দেশজুড়ে বৃষ্টির পরশ অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল নাগাদ সারাদেশেই কমবেশি বৃষ্টি হওয়ায় গত কয়েকদিন ধরে চলা দেশের বৈরি আবহাওয়ার অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাহি ত্রাহি অবস্থা কিছুটা হলেও প্রশমিত হয়ে স্বস্তি ফিরেছে।

বিস্তারিত...

মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খায়রুল হককে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেয়া হয়েছে।’

বিস্তারিত...

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়

শুল্ক ইস্যুতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধসের ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, ফিরছেন পর্যটকরা

সাত ঘণ্টার চেষ্টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় সড়কে থাকা পাহাড়ের মাটি সড়ানো হয়েছে। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। ফলে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ফিরতে পারছেন পর্যটকরা।

বিস্তারিত...

জুলাইতে হাসপাতালে ‘পৈশাচিকতার’ দৃষ্টান্ত স্থাপন করেছিলো আ.লীগ!

জুলাইতে গাজার নমুনা দেখেছে বাংলাদেশ। চিকিৎসা সেবা পেতে সর্বোচ্চ বাধার সৃষ্টি করে হাসপাতালে হাসপাতালে পৈশাচিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয়ার পাশাপাশি সেবা দেয়ার কারণে পুলিশ দিয়ে গ্রেপ্তার ও দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের। চিকিৎসার অভাবে কত জনের চোখের আলো নিভেছে, কতজন পঙ্গু হয়েছেন আর কতজনের অকালে প্রাণ ঝরেছে তার সুনির্দিষ্ট হিসাবও নেই। ভবিষ্যতে আহত যেই হোক চিকিৎসা বঞ্চিত করার এ পৈশাচিকতা বন্ধে কঠোর আইন তৈরির অনুরোধ চিকিৎসকদের।

বিস্তারিত...

দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ

রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব

মাইলস্টোনের অনেক শিক্ষার্থী বিমান বিধ্বস্তে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

বিস্তারিত...

লেনদেনে চাঙা ঢাকার পুঁজিবাজার, বাজারমুখী পুরোনো বিনিয়োগকারীরা

লেনদেনে চাঙা ঢাকার পুঁজিবাজার। আবারও বাজারমুখী পুরোনো বিনিয়োগকারীরা। পুঁজিবাজার শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ আর জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে বিশ্লেষণ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএর। বাজার বিশ্লেষকরা বলছেন, মুখ থুবড়ে পড়া বাজার শুধু উঠলেই হবে না; দেখতে হবে তা টেকসই হয় কতটা।

বিস্তারিত...

শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম, আগের সূচকে যা ছিল ৯৭তম। সূচকে উন্নতি হলেও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে।

বিস্তারিত...

বিমান বিধ্বস্ত: সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক শুরু

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ