| ০২ মার্চ ২০২৬
সকল খবর

জুলাইয়ের খুনিদের স্থান এদেশে হবে না : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শফিকুল আলম বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা এগিয়ে নিয়ে যাবে দেশকে। জাতি পিছিয়ে নাই। জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে।’

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলা ‘হিরোশিমার চেয়েও ভয়াবহ’

গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ধ্বংসের মাত্রাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন হলোকাস্ট বিষেশজ্ঞ ওমর বারটোভ। গতকাল পিয়ার্স মরগানকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হলোকাস্ট ও গণহত্যা বিষয়ক বিশেষজ্ঞ ইসরাইলি-আমেরিকান অধ্যাপক ওমর বারটোভ এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন।

বিস্তারিত...

ভারত সরকারের তথ্য: বাংলাদেশের কারাগারে বন্দি ৩১০ ভারতীয়, ১৭৮ জনই মৎস্যজীবী

বাংলাদেশের কারাগারে ৩১০ ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭৮ জনই মৎস্যজীবী। সম্প্রতি বাংলাদেশের হাতে ধরা পড়েছেন ৩৪ জন মৎস্যজীবী। শুক্রবার ভারত সরকারের দেয়া তথ‌্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মোট ১০,৫৭৪ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ৪৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

বিস্তারিত...

এপ্রিল-জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন, গণপিটুনিতে ১৯: অধিকার

সারা দেশে রাজনৈতিক সহিংসতায় গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ৭২ জন নিহত হয়েছেন। এই সময়ে গণপিটুনিতে ১৯ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’–এর ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সারা দেশ থেকে সংগঠনটির মানবাধিকারকর্মীদের পাঠানো তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য–উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিস্তারিত...

রাতের আঁধারে নয়, দিনের আলোতেই সবকিছু করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমরা চাই স্বচ্ছ নির্বাচন। রাতের আঁধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সব কিছু করতে চাই। যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।

বিস্তারিত...

লুটেরারা ব্যাংকের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোন দেশে এত আর্থিক বিপর্যয় হয়নি। লুটেরারা ব্যাংকের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিস্তারিত...

খাগড়াছড়িতে দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি, নিহত ৪

২৫ জুলাই খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে ৪ জন নিহত হওয়ার কথা বলা হলেও কোনোপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।

বিস্তারিত...

শেখ রেহানার ছেলে ও স্বামীর ৩৫৪ শতক জমি জব্দ

শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের বাজার মূল্য এক কোটি ৯৫ লাখ সাত হাজার টাকা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ। এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ আবেদন করেন।

বিস্তারিত...

গোপালগঞ্জে হামলার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন

গোপালগঞ্জ জেলা সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৬ জুলাই পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদঘাটনের জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

‘যে দল কর্মীদের সামাল দিতে পারছে না, সেই দলের হাতে একজনও নিরাপদ নয়’

নির্বাচনের আগে জুলাই আন্দোলনে যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে সেই সব শীর্ষ খুনিদের মধ্যে অন্তত দুই থেকে চারজনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ‘যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারছে না, সেই দলের হাতে একজন মানুষও নিরাপদ নয়।’

বিস্তারিত...

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির (দক্ষিণ) যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এর আগে একই দিন সকাল ৮টায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

বিস্তারিত...

আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার

চব্বিশের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন এক সময় রূপ নেয় হাসিনার পদত্যাগের আন্দোলনে। তখন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনগুলো কেমন কাটছিল তা উঠে এসেছে আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রায় ৫০ মিনিটের এই প্রতিবেদনে তার দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়েছে। এক ছাত্রলীগ নেতার সঙ্গে তার ফোনালাপে তিনি জানান, দুদিন ধরে রাতে ঘুমাতে পারছেন না তিনি।

বিস্তারিত...

৫ই আগষ্টের মধ্যে জুলাই ঘোষনাপত্র আদায় করা হবে: নাহিদ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) পদযাত্রা ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সমাবেশে দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন- জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবীতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সেসকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা ৫ই আগষ্টের মধ্যেই জুলাই সনদ এবং ঘোষনাপত্র আদায় করতে পারব।

বিস্তারিত...

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিকাণ্ডে বিকৃত হয়ে যাওয়া পাঁচটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করেছে।

বিস্তারিত...

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করার নির্দেশ প্রধান উপদেষ্টার

চব্বিশের জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ