‘শহিদি তামান্না’ নিয়েই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসেন তারা। কয়েকদিনের মরণপণ সংগ্রামে মাদ্রাসা থেকেই শহিদ হন প্রায় ৮০ জন। তবে আলেম সমাজের অভিযোগ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ দেশের সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকলেও যথাযথ স্বীকৃতি পাননি তারা। এ অবস্থায় রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি নৈতিক পরিবর্তনের তাগিদ তাদের।
আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ ঢাকার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে ।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের পতন ঘটে, তার অন্যতম স্টেকহোল্ডার ছিল দেশের মাদ্রাসাগুলো। রক্তঝরা জুলাইয়ে সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদ্রাসা ছাত্ররা। তার সবচেয়ে বড় দুর্গ ছিল রাজধানীর যাত্রাবাড়ী। বলা চলে, যাত্রাবাড়ীর প্রতিরোধ ঠেকাতে না পারাতেই দ্রুত পতন ঘটে ফ্যাসিবাদের। যাত্রাবাড়ীর এই দুর্গ গড়ায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের।
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাক্সেসের জন্য আবেদন করেছে নয়াদিল্লি। সমুদ্রসীমা অতিক্রমের অভিযোগে তাদেরকে চলতি সপ্তাহে আটক করা হয়েছে।খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ থেকে ১৫ জুলাই রাতে মংলা বন্দরের কাছে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগে দুটি ভারতীয় ট্রলার ও ৩৪ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ফাইজারের কোভিড-১৯ টিকা চোখের ক্ষতি করতে পারে। যার ফলে কমতে পারে দৃষ্টিশক্তি। বিশেষ করে কর্নিয়ায় এই টিকার ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।
ঢাকায় আগামী ৩০ আগস্ট আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। তার এই সফরের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে ইউরোপের শীর্ষ নেতার প্রথম সফর হবে। সফরের পরদিন ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
সাভারবাসীর জন্য এক বিভীষিকাময় দিন ছিল ২০২৪ সালের ২১ জুলাই। পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে এদিন ছয়জন নিহত হন, আহত হন শতাধিক। এদিন কারফিউ অমান্য করে ছাত্র-জনতা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ ও কেন্দ্র থেকে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি কমপ্লিট শাটডাউনে অংশগ্রহণ করেন।
ইসরাইলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন ৯২ জন । সোমবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে আল জাজিরা।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোনো দুর্বল এবং অসমন্বিত সরকারের যদি রাজনৈতিক বৈধতা না থাকে, তাহলে তাদের সফলভাবে দর কষাকষি করার নজির বিরল। তিনি বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ (এনডিএ) সই হতে দেখলেন। যার ফলে এটি এখন একটি বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। এখন যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এই তথ্য প্রকাশ করা যাবে না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে রয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে গণগ্রেপ্তার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী অযথা কাউকে হয়রানিও করছে না। সুনির্দিষ্ট মামলার চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।
মিজোরামে আশ্রয় নেয়া মিয়ানমার ও বাংলাদেশ থেকে আসা বাস্তুচ্যুতদের বায়োমেট্রিক রেকর্ড করা হবে। আগামী জুলাইয়ের শেষ নাগাদ এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে বলে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই মহড়ার জন্য রাজ্যজুড়ে অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে। জুলাইয়ের শেষের দিকে এই কর্মকাণ্ড শুরু হবে বলে আশা করা হচ্ছে। বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য অনলাইনে 'ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল'-এর মাধ্যমে কাজ সম্পন্ন হবে। তবে, ইন্টারনেট সংযোগহীন প্রত্যন্ত এলাকায় বিকল্পভাবে অফলাইনেও তথ্য সংগ্রহের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শনিবার তিব্বত মালভূমিতে একটি মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে আশা করা হচ্ছে। ইয়ারলুং সাংপো নদীর নিম্নাঞ্চলে অবস্থিত এই বিশাল প্রকল্প ভারত ও বাংলাদেশে পানি সরবরাহ এবং পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬ মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে, যা দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে।