লেনদেনে চাঙা ঢাকার পুঁজিবাজার। আবারও বাজারমুখী পুরোনো বিনিয়োগকারীরা। পুঁজিবাজার শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ আর জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে বিশ্লেষণ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএর। বাজার বিশ্লেষকরা বলছেন, মুখ থুবড়ে পড়া বাজার শুধু উঠলেই হবে না; দেখতে হবে তা টেকসই হয় কতটা।
সূচক আর বাজার মূলধনের উত্থানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বছরের ২ সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যবিদস সোমবারে (২১ জুলাই) দৈনিক লেনদেন ছাড়ায় সাড়ে ৮শ' কোটির ঘর।
পরদিন কমলেও তা ছিল ৭০০ কোটির ওপরে। অথচ এই লেনদেন দেড় মাস আগেও-গত ৪ জুন নেমেছিল ২২৪ কোটি ৫০ লাখ ডলারে।
বিনিয়োগকারী মুখর ডিএসইর বাজার মূলধন গত বছরের ৯ ডিসেম্বরের পর ছাড়িয়েছে ৭ লাখ কোটি টাকার গণ্ডি। আর সাড়ে ৯ মাস পর আবারও ৫ হাজার ৩০০ পয়েন্ট ছুঁই ছুঁই করছে প্রধান সূচক ডিএসইএক্স। ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলছেন, বাজারের চাঙ্গাভাবে পুরোনো বিনিয়োগকারীরা আবারও লেনদেনের খোঁজ-খবর নিচ্ছেন ও আগ্রহ দেখাচ্ছেন নতুনরাও।
শেয়ারবাজারে প্রাণ ফেরার কারণ বিশ্লেষণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলছেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা, জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণায় আবারও বাজারমুখী হয়েছেন বিনিয়োগকারীরা।
তবে মুখ থুবড়ে পড়ার পর এমন উত্থান কতটা টেকসই হয় সেদিকেই নজর রাখতে চান অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকার পুঁজিবাজার নিয়ে কাজ করছে। এই সুবিধা নিয়ে যারা বিনিয়োগ বন্ধ রেখেছিল তারা আবারও সচল হয়েছে। তবে এমন উত্থান থেকে কিছুটা পতন হলে আবারও তারা মুখ ফিরিয়ে নিতে পারে।
অর্থনীতি বুঝে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |