| ০২ মার্চ ২০২৬
সকল খবর

জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবব নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি

‘অপারেশন সিঁদুর’র জবাবে পাকিস্তানি পাল্টা হামলায় ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে স্বভাবসুভ লুকোচুরি শুরু করেছে দেশিটির সংবাদমাধ্যম গুলো। প্রাথমিক ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরবর্তিতে সেসব খবর সরিইয়ে নিচ্ছে নিউজ সাইট গুলো। দ্য হিন্দু, রিপাব্লিক নিউজ, জি নিউজ ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরবর্তী সংশ্লিষ্ট খবর সরিয়ে নেয় তারা।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিভিন্ন এয়ারলাইন্সের রুট বদল

ভারত ও পাকিস্তানের মাঝে মধ্যে চলমান উত্তেজনার কারণে ইউরোপগামী অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার পর ইসলামাবাদ জানায়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক আকাশপথেও।

বিস্তারিত...

ভারত আত্মসমর্পণ করেছে, দাবি পাকিস্তানের

কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে ভারত। এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর আলজাজিরার। বুধবার (০৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই দাবি করেন তিনি।

বিস্তারিত...

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর জিও নিউজের।

বিস্তারিত...

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

বিস্তারিত...

এবার পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়া জানাল চীন

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

পূর্ণাঙ্গ যুদ্ধ হলে কে জিতবে ভারত না পাকিস্তান?

পাকিস্তানে হামলা করেছে ভারত। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এই হামলা-পাল্টা হামলায় পাকিস্তানে নিহত হয়েছেন ৮ জন। ভারতে তিনজন। মোট ১১ জনের প্রাণ গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত। এখন ভয়, এই হামলা-পাল্টা হামলা এখানেই শেষ হয় নাকি তা আরও বৃহত্তর রূপ নেয়। যদি এই লড়াই যুদ্ধে রূপ নেয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তাতে কে জিতবে- ভারত নাকি পাকিস্তান! দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র।

বিস্তারিত...

ভারতের শেয়ার বাজারে ধস

পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পরেই ভারতের প্রধান শেয়ারবাজার সূচকগুলো বুধবার সকালে বড় ধরনের পতন দিয়ে লেনদেন শুরু করেছে। সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট হারায়।

বিস্তারিত...

পাকিস্তানে হামলার শিকার প্রত্যক্ষদর্শীদের করুণ বর্ণনা

ভারতের সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ অভিযানে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দারা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। তারা বলেছেন, ভারতের হামলায় বিস্ফোরণে বিকট শব্দ হয়। এই শব্দে ঘুম ভাঙে তাদের। উপায়ান্তর না দেখে আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যান স্থানীয়রা

বিস্তারিত...

জবাব দেয়ার বিষয়ে পাকিস্তানের নেতাদের ঐক্য

ভারতের সামরিক হামলার পর পাকিস্তানের রাজনীতিতে বিরল ঐক্য দেখা গেছে। সরকার ও বিরোধী দলগুলো একসঙ্গে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং ভারতের বিরুদ্ধে পাল্টা জবাবের প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। এর ফলে কমপক্ষে ২৬ নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এরপরই পাকিস্তানের সব রাজনৈতিক দলের নেতা একসুরে কথা বলছেন। অবশ্য তারা ২২শে এপ্রিলের পর ভারতের অভিযোগের জবাবে একই সুরে এতদিন কথা বলে আসছিলেন।

বিস্তারিত...

পাকিস্তানের ৬ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলে জবাব ইসলামাবাদের: ভারতের ৫ টি জঙ্গি বিমান ভূপাতিত

কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয় দেওয়ার দাবি করেছে তারা।বিবিসি, রয়টার্স ও ডন

বিস্তারিত...

গাজায় ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা যেন ‘আরেক নাকবা’

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা এঁটেছে ইসরায়েল। এই লক্ষ্য পূরণের সামরিক পরিকল্পনাও দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, গাজাবাসীর ওপর নেমে আসতে যাচ্ছে 'আরেক নাকবা (মহাবিপর্যয়)।' এই প্রেক্ষাপটে হামাস জানিয়েছে, তারা আর যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়।

বিস্তারিত...

ভারতকে ফের হুমকি বিলাওয়াল ভুট্টোর

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন।বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী এই দেশকে সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি পথ বেছে নেওয়ার হুংকার দিয়ে তিনি ওই পরিভাষা ব্যবহার করেন।

বিস্তারিত...

যুদ্ধবিরতি আলোচনার আর কোনো অর্থ নেই : হামাস

গাজায় নতুন যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বলে জানিয়েছেন হামাসের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর এ কথা জানালেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিস্তারিত...

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: ৮০ বছর পর আবার শঙ্কিত পশ্চিমা বিশ্ব

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বহু মানুষ মনে করছেন আগামী এক দশকের মধ্যে আরেকটি ভয়াবহ বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইউগভ পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এমন উদ্বেগ প্রকাশ পেয়েছে। বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে চালানো জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৪১ থেকে ৫৫ ভাগ পর্যন্ত মানুষ বিশ্বাস করেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘খুব সম্ভব’ বা ‘মোটামুটি সম্ভব’।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ