পাকিস্তান ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যকার বৃহস্পতিবার রাতের ডগফাইটে (আকাশে যুদ্ধবিমানের সম্মুখযুদ্ধ) অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত হয়েছে। যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণে বিশ্বের যেকোনো দেশের সামরিক বাহিনীর জন্য এই সংঘর্ষ একটি গবেষণার বস্তু হয়ে দাঁড়াবে।
আরও একবার ইতিহাস গড়ল বিটকয়েন। ফেব্রুয়ারির শুরুতে সর্বশেষ যে উচ্চতায় পৌঁছেছিল, তা পেরিয়ে বৃহস্পতিবার ছুঁয়ে ফেলল এক লাখ ডলারের মনস্তাত্ত্বিক সীমা। বিশ্লেষকরা বলছেন, এটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির ইঙ্গিত। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে চলমান বাণিজ্যযুদ্ধ শিথিল হওয়ার সম্ভাবনা এই ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রাখছে।
পাহালগামে হামলার বিষয়ে যেকোনো পদক্ষেপ বিশেষ করে পাকিস্তানের নিরপক্ষ তদন্তের দাবি সমর্থন করে যুক্তরাষ্ট্র। এমনকি ওয়াশিংটন দুই দেশকে সরাসরি আলোচনা করারও আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব সম্পর্কে অবগত রয়েছে সেই সাথে পূর্ণ সমর্থনও করে।
গত বছরের আগস্টের ঘটনা। তখন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াতে থাকে ভারতীয় গণমাধ্যমগুলো। এবার তাদের প্রোপাগান্ডা বা ‘ভুয়া খবরের ক্ষেপণাস্ত্র’ তাক করা হয়েছে পাকিস্তানের দিকে।
পাকিস্তান ও ভারতের মধ্যে চলছে তুমুল লড়াই। যে লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। কারণ ভারত আগে পাকিস্তানে হামলা করেছে। অন্যদিকে এই লড়াইয়ের কারণে শেষ পর্যন্ত স্থগিতই করে দেওয়া হলো আইপিএল ২০২৫। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, জানিয়েছে ক্রিকইনফো।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন সামরিক সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের অভ্যান্তরে ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে যার সূত্রপাত। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রতিরোধে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত এবং পরস্পর গোলাবর্ষণের ঘটনা ঘটে। টানা তিন দিনের সংঘাতে বৃহস্পতিবার (৮ মে) আলোচনায় আসে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক এক কামিকাজে ড্রোন।
পাকিস্তান এখন পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি। পিটিভির প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ৮মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, আর গত রাত থেকে এ পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে নিউজ পোর্টাল ‘দ্য ওয়ার’। দেশটির ব্যবহারকারীরা এই গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ইন্টারনেট সেবা দেওয়া সংস্থাগুলো জানায়, ওয়েবসাইটটি তথ্য প্রযুক্তি আইন, ২০০০ অনুযায়ী ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে ‘ব্লক’ করা হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে দ্য ওয়ার কর্তৃপক্ষ বলেছে, ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সেন্সরশিপ সংবিধানে নিশ্চিত করা মিডিয়ার স্বাধীনতার সরাসরি লঙ্ঘন।
কানাডায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। গত সপ্তাহে দেশটির অন্টারিও প্রদেশে কমপক্ষে ১৯৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এতে ২০২৪ সালে শুরু হওয়া প্রাদুর্ভাবে প্রদেশটিতে হাম আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪০ জনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ভারত-পাকিস্তানের মাঝে চলছে টানটান উত্তেজনা। প্রতিনিয়ত পাল্টাপাল্টি অভিযোগ, হামলা পাল্টা-হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে দুই দেশের মিডিয়ায়। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে হঠাৎ হামলার পর থেকেই পাল্টা আঘাতের আতঙ্কে ভুগছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আর গতকাল বুধবার ভারতে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে।
ভারতশাসিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহর ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমানবন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনীর ৫০ জন সদস্য নিহত হয়েছে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত-শাসিত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ জানায়, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আরও হামলা করা’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ইইউ'র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।