| ১৭ Jul ২০২৬
সকল খবর

উত্তেজনার মধ্যে চীন-আফগান-পাক বৈঠকে উঠে এল সাতটি বিষয়

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্যও।

বিস্তারিত...

ইরানে ভয়ংকর হামলা করতে প্রস্তুত ইসরায়েল

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও, এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর

ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধপরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কথা উড়িয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আবারও স্পষ্ট করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হয়েছে। কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে নয়।

বিস্তারিত...

ভারত-পাকিস্তানের বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ শরিফ

ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবই উপযুক্ত স্থান। বুধবার (২১ মে) এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবর ডন শেহবাজ শরিফ বলেন, সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন।

বিস্তারিত...

পশ্চিম তীরে কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি সরকারী মিশনে ছিলেন। কারণ সেখানে ব্যাপক ইসরাইলি সামরিক আক্রমণের ফলে মৃত্যু ও বাস্তুচ্যুতি ঘটেছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ প্রকল্পে যোগ দিতে চায় কানাডা

‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর একটি নকশা নির্বাচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ও রাশিয়ার হুমকি প্রতিহত করার লক্ষ্যে ১৭৫ বিলিয়ন (১৭ হাজার ৫০০ কোটি) ডলারের এই উচ্চাভিলাষী প্রকল্পের নেতৃত্ব দিতে একজন ‘স্পেস ফোর্স’ জেনারেলও নিয়োগ দিয়েছেন তিনি।

বিস্তারিত...

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূকম্পন কেন্দ্র বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার।

বিস্তারিত...

এশিয়ার প্রতিরক্ষা শিল্পে তুরস্কের প্রভাব বাড়ছে

ভারত-পাকিস্তান সংঘাতে তুরস্কের ড্রোন ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। পাকিস্তান প্রতিশোধমূলক হামলার সময় ওই ড্রোন কাজে লাগায়। বিষয়টি ভারতের সামরিক বাহিনীও স্বীকার করেছে। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি এখন আলোচনায়। এশিয়ার প্রতিরক্ষা শিল্পে দেশটি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে তথ্য মিলেছে।

বিস্তারিত...

গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল

গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনো মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখনো অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে আবারও কৃতিত্ব দাবি ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে নিজের ‘বাণিজ্যিক কৌশলের’ মাধ্যমে অবদান রাখার দাবি আবারও করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বাণিজ্যের মাধ্যমে ওই সমস্যাটির মীমাংসা করেছি। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।

বিস্তারিত...

ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের ২ কর্মকর্তা গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যাপিটাল জিউইস মিউজিয়ামের কাছে এ ঘটনা ঘটে। ইসরাইলি কর্মকর্তারা এটিকে ‘ইহুদিবিরোধী সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন। ঘটনাস্থল এফবিআই-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছেই অবস্থিত।

বিস্তারিত...

ইউক্রেনীয় সেনা হটানোর পর প্রথমবার কুরস্ক পরিদর্শনে পুতিন

টানা তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া ও ইউক্রেন। তাদের সম্মুখ যুদ্ধের গুরুত্বপূর্ণ অঞ্চল কুরস্ক। প্রাথমিকভাবে মস্কো যেটির নিয়ন্ত্রণ হারায়। সম্প্রতি হারানো অঞ্চলটিতে নিজেদের দখল পুনপ্রতিষ্ঠা করেছে রুশ বাহিনী। সেখান থেকে গত মাসে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে তারা।

বিস্তারিত...

ইতিহাস গড়লেন শিবলি আলম: টেমসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র

বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের জন্য এক গর্বের অধ্যায় রচনা করলেন কাউন্সিলর শিবলি আলম। টেমসাইড কাউন্সিলের ৫০তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি উত্তর ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে নিজের নাম লিখালেন। এ খবর দিয়েছে অনলাইন ম্যানচেস্টার ইভনিং নিউজ। ২০ মে ডুকিনফিল্ড টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

বিস্তারিত...

পাকিস্তানে ৬৫ বছরের মাথায় আবার ফিল্ড মার্শাল, কেন এত গুরুত্বপূর্ণ?

পাকিস্তানের সামরিক ইতিহাসে ‘ফিল্ড মার্শাল’ হলো সর্বোচ্চ সামরিক পদ, যা কেবল অসাধারণ সামরিক অবদান বা যুদ্ধজয়ের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। ১৯৫৯ সালে প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন, যা রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল।

বিস্তারিত...

নিজ দেশকে ‘অসভ্য রাষ্ট্র’ বললেন বিরোধীদলীয় নেতা, ইসরায়েলজুড়ে তোলপাড়

ইসরায়েলের একজন শীর্ষ বিরোধী নেতা বলেছেন, তার দেশ একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে কারণ এখানে শখ মেটানোর মতো হত্যা করা হচ্ছে শিশুদের। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, বামপন্থী এবং বিরোধী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা যদি একটি সুস্থ দেশের মতো আচরণ করতে ফিরে না আসি, তাহলে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পথে।’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ