| ০২ মার্চ ২০২৬
সকল খবর

ভারতের রাজ্যসভায় শপথ নিলেন হর্ষ বর্ধন শ্রিংলা

ভারতের রাজ্যসভায় শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার (২১ জুলাই) রাজ্যসভায় পাঁচজন নতুন সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে তিনজন মনোনীত সদস্য এবং এদের একজন হর্ষ বর্ধন।

বিস্তারিত...

আগামী বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈদেশিক সহায়তা ২ বিলিয়ন ডলারের বেশি কমে যাবে: লোই ইনস্টিটিউট

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর ব্যয়সংকোচনের ফলে ২০২৬ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নয়ন সহায়তা ২ বিলিয়ন ডলারের বেশি কমে যাবে। সম্প্রতি তাদের নতুন প্রতিবেদনে বলা হয়, সহায়তা কমে ২০২৩ সালের ২৯ বিলিয়ন ডলার থেকে ২০২৬ সালে ২৬.৫ বিলিয়ন ডলারে নেমে আসবে, যা মহামারি-পূর্ব গড় ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় অনেক কম।

বিস্তারিত...

আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়াল ইরান

ইরান আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা সোলার ক্যালেন্ডার অনুযায়ী সানবুলা মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়বে না, তাদের অবৈধ অবস্থানের জন্য জরিমানা গুনতে হবে। সানবুলা মাস বলতে ইরান ও আফগানিস্তানে ব্যবহৃত সোলার হিজরি (সূর্য-নির্ভর) ক্যালেন্ডারের একটি মাস বোঝায়। এটি সাধারণত আগস্ট-সেপ্টেম্বর সময়ে পড়ে। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টোলো নিউজ।

বিস্তারিত...

ইসরাইলে সামরিক প্রকল্পে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে বিমান ঘাঁটি, গোলাবারুদ সংরক্ষণাগারসহ বিভিন্ন সামরিক প্রকল্পে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন নিজেই এই প্রকল্পগুলোর তত্ত্বাবধায়ন করছে। এই বিস্তৃত উদ্যোগের আওতায় তৈরি হচ্ছে বিমানঘাঁটির রানওয়ে, হেলিকপ্টার হ্যাঙ্গার, গোলাবারুদ সংরক্ষণাগার, কমান্ড সেন্টার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর শায়েতেত ১৩ নৌ-কমান্ডো ইউনিটের জন্য একটি সদর দপ্তর।

বিস্তারিত...

টেক্সাসে বন্যায় নিহত ২৪

আকস্মিক বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৫ শিশু নিখোঁজ রয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

বিস্তারিত...

`১২ দিনের যুদ্ধে ইহুদিবাদী সত্ত্বা ধ্বংস হয়েছে'

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তেলআবিবের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তেহরান তাদের আকাশ ও স্থল—উভয় সত্তাকেই ধ্বংস করেছে। বুধবার (২ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসালায় ইসরাইলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। এমন অবস্থায় নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিস্তারিত...

অর্থবছরের শেষ দিনে ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায়

অর্থবছরের শেষদিনে সকাল ১০ টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সোমবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বিস্তারিত...

অবৈধ অভিবাসন ঠেকাতে আসাম ও মিজোরামের কঠোর পদক্ষেপ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মিজোরাম নতুন করে কঠোর অভিবাসন বিষয়ক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। এর উদ্দেশ্য বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ও নিয়ন্ত্রণে আনা। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্পষ্ট করে বলেছেন- তারা এখন থেকে শুধু স্থানীয় নয়, বরং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনা করেও এই নীতি কার্যকর করবেন।

বিস্তারিত...

ইসরাইল-ইরান প্রায় একই সঙ্গে এসে বলেছিল, 'শান্তি': ট্রাম্প

ইসরাইল এবং ইরান প্রায় একই সঙ্গে তার কাছে এসেছিল এবং বলেছিল, শান্তি; এ মুহূর্তে আমি জানতাম এখন সময়। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বিষয়ে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

শুধু ফরদোতেই ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

রবিবার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হলো- নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান। এর মধ্যে শুধু ফরদোতেই ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে বোমাগুলো ফেলে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

যুদ্ধের এক সপ্তাহ পর,
ইউরোপের কূটনৈতিক প্রচেষ্টায় কোনও সাফল্য না আসায় ইসরায়েল ও ইরানের মধ্যে গুলি বিনিময়

গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ও ইরান তাদের যুদ্ধের এক সপ্তাহ পর পরই পরস্পরের উপর হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করেন এবং ইউরোপীয় মন্ত্রীরা জেনেভায় ইরানের শীর্ষ কূটনীতিকের সাথে সংঘর্ষ কমানোর জন্য আলোচনায় মিলিত হন।

বিস্তারিত...

নেতানিয়াহু প্রশাসনকে হামলা থামানোর অনুরোধ করা কঠিন: ট্রাম্প

যুদ্ধ জয়ের পথে ইসরাইল, সেজন্য নেতানিয়াহু প্রশাসনকে হামলা থামানোর অনুরোধ করা কঠিন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে রুশ প্রেসিডেন্টের দাবি, তেহরানকে ছেড়ে যায়নি মস্কো। সংঘাতরত দুই দেশের বেসামরিক স্থাপনায় হামলার তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে নিজ দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

বিস্তারিত...

মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ গুপ্তচরকে আটক করেছে ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানায়। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর আনাদোলু এজেন্সির।

বিস্তারিত...

ইরান-ইসরাইল সংঘাতের সর্বশেষ পরিস্থিতি

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বৃহস্পতিবার সপ্তম দিনে গড়িয়েছে, আর এদিনও দুপক্ষ আবারও হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। এ প্রেক্ষিতে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ