| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


অর্থবছরের শেষ দিনে ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায়

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 120528 বার পঠিত
অর্থবছরের শেষ দিনে ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায়
ছবির ক্যাপশন: অর্থবছরের শেষ দিনে ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায়

অর্থবছরের শেষদিনে সকাল ১০ টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সোমবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

এনবিআর চেয়ারম্যান বলেন, গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে এটা নিশ্চিত। কিন্তু যেরকম আশা করছিলাম, একটু তো হোঁচট খেয়েছি এই কয়দিনের কাজকর্মে।

তিনি বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিং-এ একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা সিস্টেমেটিক। আমরা ম্যানুয়াল রিপোর্ট করি না। আইবাসে আমরা আদায়ের রিপোর্ট করি।

এর আগে সোমবার মার্চ টু এনবিআর, কমপ্লিট শাটডাউনসহ টানা দেড় মাস ধরে চলা আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ