কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এ সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘পরিমিত ও কার্যকরভাবে’ জবাব দিয়েছে। গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই গোলাবর্ষণ শুরু হয়েছে।
ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি চলবে আগামী ৮, ৯ ও ১০ মে।
বিশ্ব অর্থনীতি চলতি বছরে মন্দার কবলে পড়ার ঝুঁকি প্রবলভাবে বেড়ে গেছে। ৫০টি দেশের অর্থনীতিবিদ এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। বিশ্ব অর্থনীতি চলতি বছরে মন্দার কবলে পড়ার ঝুঁকি প্রবলভাবে বেড়ে গেছে। ৫০টি দেশের অর্থনীতিবিদ এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে অধিকাংশ অর্থনীতি বিশ্লেষক মত প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্বব্যাপী ব্যবসায়িক আস্থা নষ্ট করেছে, বিনিয়োগ পরিবেশে অস্থিরতা সৃষ্টি করেছে। ফলে চলতি বছর মন্দার ঝুঁকি অনেক বেড়েছে।
কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) ভোট গ্রহণ শেষ হওয়ার পর সর্বশেষ এ তথ্য জানা গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে ১৮ হাজারের বেশি শিশু। এ ছাড়া এ সময় ১২ হাজার ৪০০ নারীকে হত্যা করেছে দখলদাররা। সম্পূর্ণ মুছে দিয়েছে দুই হাজার ১৮০টি পরিবার।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন করতে রোমান ক্যাথলিক কার্ডিনালরা গোপন কনক্লেভ শুরু করতে চলেছেন আগামী ৭ মে থেকে। ভ্যাটিকানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেন, শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পর কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বিবিসি জানায়, ৭ মে কনক্লেভ শুরু হবে সিস্টিন চ্যাপেলে।
ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
ভারতে পালিয়ে বেড়াচ্ছেন মুসলিম শিক্ষার্থীরা
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধের শুরু কোথায়?
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
ভারতের পানিতে ডুবল পাকিস্তানের কাশ্মীর, জরুরি অবস্থা ঘোষণা
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা