কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। খবর রয়টার্সের। বৃহস্পতিবারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পেতংতার্ন বলেছেন যে ফোনকলটি তার ব্যক্তিগত ফোন থেকে করা হয়েছিল। তিনি জানতেন না যে কথোপকথনটি রেকর্ড করা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে।
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ও ইসরাইল। ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরাইল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরাইলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরাইলি কর্তৃপক্ষ।
ইরান ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনাবাহিনী সোমবার এ বিষয়ে সতর্ক করে বলেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
ক্রিকেট ম্যাচে বাউন্ডারি সীমানায় অনবদ্য সব ক্যাচ দেখা যায়। ছক্কা হতে যাওয়া বলও কসরত দেখিয়ে তালুবন্দি করেন ফিল্ডার। এক্ষেত্রে বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। এরপর কৌশলে ক্যাচ নেন। এখন থেকে সেটা আর করা যাবে না। বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর বিমানটি অধিকৃত অঞ্চলের বাইরে অজানা স্থানে চলে গেছে।
তেহরানে হামলার জবাবে ইরান ইসরাইলে পাল্টা হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোতে দ্রুত খাদ্য ও পানি ফুরিয়ে যাচ্ছে। মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে। গত রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ইসরাইলের জনগণের ঘুম ভেঙে যায়। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাদের সামনে একটি ‘গুরুতর হুমকি’ রয়েছে। তাই সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়।
আকাশপথকে বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও, ইতিহাসে কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা রয়েছে, যেগুলো কেবল প্রাণহানিই নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। কারিগরি ত্রুটি, মানবিক ভুল কিংবা খারাপ আবহাওয়ার কারণে ঘটেছে এসব মর্মান্তিক দুর্ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ংকর ১০টি বিমান দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ।
ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।
ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরাইলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।
ইরানের ওপর ইসরাইলিদের ‘পূর্ব-নির্ধারিত হামলা’ শুরুর পর তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে শুক্রবার ইসরাইল জরুরি অবস্থা জারি করেছে।
ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার গভীর রাতে ইরানকে সতর্ক করে বলেছেন—ওই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই, এবং ইরান যেন আমেরিকান ঘাঁটি বা স্বার্থকে লক্ষ্য না করে।
গতকাল বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। যার ফলে ২৪২ জনের মধ্যে মাত্র একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন। জেটটি চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যদের আবাসিক ভবনে আঘাত করেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ‘টাইমস অব ইসরাইলের’ এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইতিহাসবিদ, প্রাক্তন অপেশাদার বক্সার ও ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিতি কারোল নাওরোকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অতি অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।
ফেডারেল আমলাতন্ত্র হ্রাস এবং পুনর্গঠনের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার পর ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন।