| ১৮ Jul ২০২৬
সকল খবর

সঞ্চয়পত্র কেনায় রিটার্ন জমার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা থাকছে না

সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হতে পারে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আগের বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দিতে হতো। এতে ভোগান্তিতে পড়েন সীমিত ও মধ্যম আয়ের মানুষ।

বিস্তারিত...

মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে: সারজিস

শেখ হাসিনা সরকারের পতনের পর ঢালাও হারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে। সেই সঙ্গে অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এসবের জন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেন সারজিস।

বিস্তারিত...

জবাবদিহি রাষ্ট্র গড়লে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ মনে করবে: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ বলে বিবেচনা করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারি পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এস আলম ও সহযোগীদের ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থপাচার

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবার ভুয়া বা বেনামী কোম্পানির নামে নেওয়া ঋণের অর্থ পাচারের মাধ্যমে দেশে ও দেশের বাইরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এই তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

আ.লীগের বিচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত

এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (০৮ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে ক্ষোভ ঝাড়েন তিনি। পোস্টে তিনি লিখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়।

বিস্তারিত...

পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

ক্রম পরিবর্তনশীল ভারত-পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে (তীক্ষ্ণ নজর) ঢাকা। চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের তরফে দুই দেশকেই শান্ত, সংযত এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

১৭ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এমন নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে।

বিস্তারিত...

‘ঘুষ’নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসাবে বক্তব্য দেয়ার জন্য যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত...

এনবিআর ভেঙে দুই বিভাগ: খসড়া অধ্যাদেশ বাতিলেই কি সমাধান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই বিভাগ গঠনের খসড়া অধ্যাদেশে প্রশাসনিক ক্যাডার থেকে সচিবসহ অন্যান্য পদে জনবল নিয়োগের বিধান রাখা হয়েছে। এতে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ, অসন্তুষ্টি ও হতাশা তৈরি হয়েছে।

বিস্তারিত...

গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিস্তারিত...

এবারের এপ্রিলে লোডশেডিং কেন কমল

দেশের উষ্ণতম মাস এপ্রিল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ মাসে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। তাই বাড়তি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নিতে হয়। গত দুই বছর এপ্রিলে বড় ধরনের লোডশেডিং দেখা গেছে। তবে এ বছরের এপ্রিলে তেমন লোডশেডিংয়ের মুখে পড়তে হয়নি। এ বছরের এপ্রিলে লোডশেডিং কম হওয়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার উৎপাদন কিছুটা বাড়লেও লোডশেডিং কমাতে বড় ভূমিকা রেখেছে আবহাওয়া পরিস্থিতি।

বিস্তারিত...

রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও এক মামলা

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে প্রধান আসামিসহ ৭১ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

‘ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না’

ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) সকালে আজিমপুর কবরস্থানে জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর যিয়ারতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের পদক্ষেপ: এবার চামড়া সংগ্রহে রেকর্ডের আশা

আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় স্বস্তি ফিরছে মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের। কারসাজি এড়িয়ে সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া কিনলে এবার রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণের আশা তাদের। একইসঙ্গে ট্যানারি মালিকদের কাছে থাকা বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি ঋণ সুবিধার কথা বলছেন আড়তদাররা।

বিস্তারিত...

৯৪ কোম্পানিতে সালমান পরিবারের শেয়ার অবরুদ্ধ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার স্ত্রী ও ছেলে এবং ভাই ও ভাতিজার মালিকানায় থাকা ৯৪টি কোম্পানির শেয়ার এবং ১০৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ