| ০২ মার্চ ২০২৬
সকল খবর

রাষ্ট্র-এস্টাবলিশমেন্টে শিক্ষার্থীদের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি তুলুন: মাহফুজ আলম

রাষ্ট্র-এস্টাবলিশমেন্টে শিক্ষার্থীদের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি তুলুন: মাহফুজ আলম

বিস্তারিত...

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল আরও ৬০ দিন

সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এ মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়।

বিস্তারিত...

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে বাংলাদেশ ১৩০তম

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩১তম। ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে 'এ ম্যাটার অব চয়েস: পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বিস্তারিত...

রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় যুক্ত নয় চীন: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

শূন্য রেখায় সার্ভে, সিলেটের খাসিয়া হাওরে উত্তেজনা

সিলেটের তামাবিলের খাসিয়া হাওরে শূন্য রেখায় সার্ভে নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র বাড়াবাড়ির কারণে লাঠিসোঁটা নিয়ে বের হয়েছিলেন সীমান্তঘেষা বাংলাদেশ অংশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজ নিজ দেশের সার্ভে টিমকে নিয়ে সরে যান। বৃহস্পতিবার দুপুরে সীমান্তরেখায় এ ঘটনা ঘটে। তবে সার্ভে টিমের এই কার্যক্রম সম্পর্কে বিকেল পর্যন্ত অবগত ছিলেন না সিলেটের জেলা প্রশাসক।

বিস্তারিত...

ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে কোন ধরনের সমস্যা নেই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মূল্যস্ফীতি কমছে। সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব কিছু হবে না। বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকার এসএমএস নারীর উদ্যোক্তার সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।

বিস্তারিত...

দুই বে টার্মিনালে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে: বিডা চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল ২০৩০ সালে চালুর আশা প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সেখানে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা পরিদর্শন করে এ কথা বলেন তিনি। বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালে বিদেশি দুটি কোম্পানি মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ (এফডিআই) করবে বলে জানান তিনি।

বিস্তারিত...

একজন ব্যক্তিই যেন ক্ষমতার কেন্দ্রীভূত হয়ে না যান: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ১৬ বছর ধরে যে সকল রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের সকলেরই চাওয়া এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে নাগরিক অধিকার সুরক্ষার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ থাকবে, একটি জবাদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকবে।

বিস্তারিত...

‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে’

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বাজার নয়, হাসিনার আমলে গোষ্ঠীই নির্ধারণ করত ডলারের দাম!

শেখ হাসিনার আমলে ডলারের আসল বিনিময় হার চেপে রেখে করা হয় কৃত্রিম মূল্য নির্ধারণ। উদ্দেশ্য, একটি গোষ্ঠীকে পাচারের সুবিধা দেয়া। আর এই কাজটিই হতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দিয়ে। এমন অভিযোগ আর্থিক খাত সংশ্লিষ্টদের। তাদের অভিমত, ডলারের দাম বাজার ভিত্তিক না করায় আসেনি কাঙ্ক্ষিত মাত্রায় রেমিট্যান্সও। এভাবেই অর্থনীতিকে চাপে ফেলা হয়েছিল বলে মত অর্থনীতিবিদদের।

বিস্তারিত...

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ ও চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত‍্যের পক্ষে থাকবে। পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে।’

বিস্তারিত...

গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি

দেশের শিল্প সুরক্ষায় গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে পুরোপুরি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খাতের শিল্প কারখানা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবে। এসব পণ্য আমদানিতে ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। বুধবার (৭ মে) এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর বলেছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

বিস্তারিত...

আজহারের রিভিউ শুনানি শেষ, রায় ২৭ মে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আবেদনের শুনানি শেষে আগামী ২৭ মে রায়ের তারিখ ঠিক করা হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ