| ০২ মার্চ ২০২৬
সকল খবর

চট্টগ্রাম বন্দরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এ সফরকে ঘিরে চট্টগ্রামে সাজ সাজ রব পড়েছে।

বিস্তারিত...

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে। বুধবার (১৪ মে) সকাল ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

বিস্তারিত...

ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন আয়োজন ও পরিচালনা বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়া। এ বিষয়ে আমরা সবাইকে আহ্বান জানাই- আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধাশীল থাকে।

বিস্তারিত...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা

বাংলাদেশে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এখানে একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। একই সঙ্গে সবার ক্ষেত্রে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে। পাশাপাশি সবার ক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করে।

বিস্তারিত...

ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের লুটপাট: নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না

এক অদৃশ্য কোম্পানি। যেখানে চেয়ারম্যান চিনেন না এমডিকে। আবার এমডি চেনেন না চেয়ারম্যানকে। অফিসের ঠিকানাও ভুয়া। কাগজে-কলমে থাকলেও আদতে প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই। অথচ সেই প্রতিষ্ঠানের নামে দেশি-বিদেশি ডজন খানেক ছদ্মবেশী কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ।

বিস্তারিত...

সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি

পতিত সরকারের আমলে বিদ্যুৎখাতে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ইউপিজিডিসিএল, সামিট পাওয়ার লিমিটেডসহ ১৫৮টি বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় নথি নিজেদের হেফাজতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। এসব নথিতে দেখা গেছে, গত ১৫ বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। এসময় বিদ্যুৎখাতে মোট ব্যয় হয়েছে পৌনে ৪ লাখ কোটি টাকা (২ হাজার ৮৩০ কোটি ডলার)।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় আসছেন তিনি। চট্টগ্রামের মানুষ প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিস্তারিত...

‘উদ্বিগ্ন ভারত’

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।

বিস্তারিত...

ভোট কেন্দ্রের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের নির্দেশ

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবহারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ চিঠি অধিদপ্তরে পাঠিয়েছে।

বিস্তারিত...

এতদিনে ম্যারাডোনার সেই সমালোচনার জবাব দিলেন স্ক্যালোনি

২০১৮ সালে লিওনেল স্ক্যালোনি যখন আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন তখন আর্জেন্টিনার বড্ড দুঃসময়। রাশিয়া বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির অধীনে ভরাডুবি হয়েছে লিওনেল মেসিদের। রাউন্ড অব সিক্সটিন থেকেই বাদ পড়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি তো সে সময় আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নেয়ারও কথা ভাবছিলেন।

বিস্তারিত...

বাংলাদেশে বিনিয়োগে ৫ সমস্যার সমাধান চান বিডা চেয়ারম্যান

বাংলাদেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

বিস্তারিত...

পুলিশের কাছে বড়জোর থাকবে শর্টগান: আইজিপি

পুলিশের হাত মারণাস্ত্র না দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ বাহিনীর আর কখনো হত্যাকারী বাহিনী হবে না। মঙ্গলবার (১৩ মে) বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

বিস্তারিত...

এনবিআর বিলুপ্তির যে ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে যে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত হয়েছে, তার মূল লক্ষ্য হলো করনীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনার কাজ আলাদা করা। দক্ষতা বাড়ানো, স্বার্থের সংঘাত হ্রাস ও দেশের কর ভিত্তি প্রসারিত করাও এর লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এনবিআর বিলুপ্ত করার লক্ষ্য সম্পর্কে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঢাকার মূল সড়কে চলতে পারবে না অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

ঢাকার মূল সড়কে কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশা চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিস্তারিত...

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার জারি করেছেন আদালত। একই সাথে এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়া ও তার স্ত্রী লুৎফুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ