| ০২ মার্চ ২০২৬
সকল খবর

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যার ঘটনায় রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জমির দলিল হস্তান্তর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের কাছে এ দলিল হস্তান্তর করেন তিনি।

বিস্তারিত...

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। অধ্যাপক ইউনূস সাংবাদিকদের প্রতি চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। এছাড়া তিনি বিশেষজ্ঞদের চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নজর রাখারও আহ্বান জানান।

বিস্তারিত...

হাটহাজারী-কর্ণফুলীতে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এছাড়া কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। বুধবার চট্টগ্রামের সার্কিট হাউজে ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ সংক্রান্ত মতবিনিময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিস্তারিত...

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি। এর আগে চট্টগ্রাম বন্দরে মতবিনিময় সভা শেষে তিনি সড়ক পথে সার্কিট হাউসে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ফেসবুক ও ইউটিউবসহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে এ চিঠি দেয়া হয়।

বিস্তারিত...

জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গ্রহণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৪ মে) এ আদেশ দেন। একইসঙ্গে জরিমানা স্থগিত করে তাকে জামিন দেওয়া হয়েছে।

বিস্তারিত...

দেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দর: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড। সময়ের প্রয়োজনে এই হৃৎপিণ্ডকে বড় করতেই হবে। কারণ ছোট হৃৎপিণ্ড দিয়ে বেশিদূর এগোনো যাবে না। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশি অপারেটর প্রতিষ্ঠানগুলোকে বন্দরে কাজ করার সুযোগ করে দিতে হবে।

বিস্তারিত...

বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (১৩ মে) দাম বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। যা বুধবার (১৪ মে) থেকে কার্যকর হবে। দাম বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

এপ্রিলে কমলেও চলতি অর্থবছরে ওষুধ রপ্তানি বেড়েছে

শীর্ষ আমদানিকারক দেশগুলোয় ছুটি থাকার পাশাপাশি মার্কিন সহায়তা কমে যাওয়ায় গত এপ্রিলে বাংলাদেশের ওষুধ রপ্তানি অনেক কমেছে। তবে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ওষুধ রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে—গত এপ্রিলে ওষুধ রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ২৫ শতাংশ কমেছে। সে মাসে রপ্তানি হয়েছিল ১১ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। আগের বছরের এপ্রিলে ছিল ১৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার।

বিস্তারিত...

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার হত্যায় তিনজন গ্রেপ্তার: পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। আজ বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। তবে তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

বিস্তারিত...

আয়নাঘর পরিদর্শনে করেন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেন তিনি। যেখানে ব্যারিস্টার আরমান আট বছর বন্দিদশা ও অন্ধকারে কাটিয়েছিলেন। মঙ্গলবার (১৩ মে) আয়নাঘর পরিদর্শন করেন কেরি কেনেডি। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

বিস্তারিত...

পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা

জাতীয় জ্ঞান বিনিময় কর্মশালায় বক্তব্য রাখছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে সরকার পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

সাম্য হত্যা; ঢাবি ভিসির ওপর দায় চাপানো সত্যকে আড়াল করার পাঁয়তারা: সারজিস

সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর স্যারের সঙ্গে অসভ্য আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি অভিযোগ তুলেছেন। সারজিস আলম বলেন, ‘আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর স্যারের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং তাদের ওপরে দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পাঁয়তারা।’

বিস্তারিত...

মারা গেলেন বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’

সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা। তাকে বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ বলা হতো। সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এক সময়ের গেরিলা মুহিকা। খবর বিবিসির। বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকার মৃত্যুর খবর জানান। তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যানসারে ভুগছিলেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ