বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা অবশেষে নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষক নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীদের জন্য গণবিজ্ঞপ্তিতে বয়সসীমার আর কোনো বাধা থাকছে না। এমন সিদ্ধান্তই নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে গত ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এবার চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ। যার দিনক্ষণও চূড়ান্ত হলো অবশেষে। সোমবার বিডার প্রধান আশিক চৌধুরী ফেসবুকে দেওয়া এই পোষ্টে বহুল প্রত্যাশিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছেন। যেখানে অংশ নেবেন চীনের ২৫০জন বিনিয়োগকারী। বিনিয়োগ সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার ষষ্ঠ দিনের (৫ জুন) টিকিট আজ সোমবার থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। একইদিন দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাতে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এমন কথা বলেছেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, 'প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি।' তিনি বলেন, 'গত কয়েক দিনের ঘটনায় প্রধান উপদেষ্টা বিব্রত হয়েছিলেন। তাই পদত্যাগের কথা ভাবছিলেন। আমরা বলেছি, এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।'
চার দিনের সফরে আগামী ২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, ম্যানপাওয়ার, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধিসহ কয়েকটি খাতে সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপের প্রতিবাদ এবং গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দাবি করে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ করেছে 'জুলাই ঐক্য'। রোববার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেল পাঁচটা থেকে আধাঘন্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। জানা গেছে, আজ বিকেল পাঁচটার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। সাক্ষাত শেষে সাড়ে পাঁচটার দিকে প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ১১টি রাজনৈতিক দলের ১১ জন নেতা। রোববার বিকেল ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
দেশে প্রতি বছর হাজার হাজার নারী জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অথচ আগেভাগে স্ক্রিনিং ও চিকিৎসা নিশ্চিত করা গেলে এই মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমানো সম্ভব। এ বাস্তবতা মাথায় রেখেই দেশের ৩০ লাখ নারীকে এইচপিভি স্ক্রিনিংয়ের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার সকল ছিদ্র বন্ধ করলেও তার পতনের ছিদ্র বন্ধ করতে পারে না। তারা দেশের মধ্যে আয়নাঘর সৃষ্টি করে, মানুষকে গুম করে মৌলিক অধিকার কেড়ে নেয়। তারা দেশে দেশে বেগমপাড়া তৈরি করে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে।
ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত চট্টগ্রাম বন্দরকে কোনো দেশ বা কোম্পানিকে দেয়া হচ্ছে না, বরং বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগ ও ব্যবস্থাপনায় আগ্রহী সরকার-এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মানিলন্ডারিং মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত ও আলোচিত নেত্রী শামিমা নূর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার (২৫) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তবে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানান তিনি।