পদ্মা সেতু চালুর তিন বছর পার হলেও এখনো সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। প্রতি ১০০ টাকা রিচার্জে নেয়া হয় ১ টাকা। ২০১৬ সালে চালু হয়ে এখন পর্যন্ত এই সারচার্জ বাবদ ৯ বছরে সরকার দুই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে। আসছে বাজেটে এটি তুলে নেয়ার আহ্বান মোবাইল অপারেটরদের। পাশাপাশি সিম করও প্রত্যাহার চান তারা।
অন্য সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশি ম্যান্ডেট রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপে নেই সরকার।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমকে পাঠানো উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলাপ করে জানা গেছে, সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার কোনো আপস করবে না। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। ফ্যাসিবারের বিচার অবশ্যই করা হবে। একঘরে দুই পীর অর্থ্যাৎ কোনো সমান্তরাল সরকার পরিচালনার যেকোনো চেষ্টা মোকাবিলা করা হবে।
শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত হওয়া সব নির্বাচন (জাতীয় ও স্থানীয়) আনুষ্ঠিকভাবে অবৈধ ঘোষণা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যে দুইজন উপদেষ্টার কথা বলেছেন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। তাদের দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার এই নির্দেশ দেয় আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
‘পুশইন’-এর অপেক্ষায় লালমনিরহাট সীমান্তের ওপারে কয়েক হাজার মানুষের দীর্ঘ লাইন। সীমান্তে ওপারে জড়ো রেখেছে বিএসএফ। রাতের আঁধারে এপারে ঠেলে দেয়ার আপেক্ষায়। খণ্ড খণ্ড করে বিভিন্ন সীমান্তে পুশইনের পরিকল্পনা বিএসএফ’র। সীমান্তের ওপারের গ্রামবাসী সূত্রে জানা গেছে এসব তথ্য। সীমান্তের কাঁটাতারের বেড়া গেট দিয়ে বিএসএফ রাতের আঁধারে ঠেলে দিচ্ছে এপারে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে হংকং ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের বিশ্ববিদ্যালয়গুলো আরও উন্মুক্ত করবে। এই উদ্যোগের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং আমেরিকার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পথ তৈরি করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে ট্রাইব্যুনালে তাদের আনা হয়।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি।
মেহেরপুরের মুজিবনগরে নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২৫ মে) ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গুজববাজরা গুজব রটাবে, ওপারের ময়ূখরা মলমবাজি করবে, এপার-ওপার মিলিয়ে আজগুবি কনটেন্টের হাট বসাবে; এগুলো অপ্রত্যাশিত ছিল না। প্রশ্ন হচ্ছে, সুযোগটা কে করে দিয়েছে? কেউ এখানে-ওখানে জয় বাংলা ঘটাবেন, কেউ ইনকিলাব কাত করবেন, জাতীয় ঐক্যের চব্বিশের চেতনাকে বরবাদ করবেন গুজবের কারবার হবে না কেন? নিজের নানা অপকর্ম ঢাকতে একের পর এক অঘটন ঘটাবেন, তা ঢাকতে বিভিন্ন দিকে আঙুল তুলবেন, সেনাপ্রধানকে এসে বারবার ঐক্যের বারতা দিতে হবে, বলতে হবে জাতীয় ঐক্য ধরে রাখতে; আর কত?
বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেছেন, ৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রেস সচিব।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার (২৫ মে) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের আটটি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে যখন ড. ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান, তখন এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।