উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে ‘পাল্টা ব্যবস্থা’ নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাশহরের পুরোনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে- যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই ফাঁসির রায় দেয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণ বলেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ মে) সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালত বলেছেন, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই তাকে ফাঁসি দেয়া হয়েছিল। বিচারের নামে অবিচার করা হয়েছিল।
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যা শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে টানা ৩ দিন দেশের বিভিন্ন জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ দাখিল করা হয়েছে। দাখিল করা এক নথিতে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণ-অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি) এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ। সোমবার (২৬ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আন্তঃসীমান্ত নদ-নদী হয়ে অন্যান্য দেশ থেকেও বঙ্গোপসাগরে জমা হচ্ছে বিপুল প্লাস্টিক বর্জ্য। হুমকিতে পড়েছে দেশের মৎস্যসম্পদ। খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর মাইক্রো প্লাস্টিক।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৪ রাউন্ড গুলি চালিয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। এরপর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি স্থানীয়রাও অবস্থান নিয়েছেন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এ নিয়ে মঙ্গলবার (২৭ মে) বিকেল তিনটায় দলটির গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবিধান সংস্কার কমিশনসহ আরও অনেক বিষয় অমীমাংসিত থেকে গেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সংবিধান সংস্কারের বিষয়ে বেশকিছু সুপারিশের বিষয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তা দেখছেন তিনি।
সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি বরং সবাই একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনাসদর। এ ছাড়া সেনাসদর বলেছে, করিডোর বিষয়টি স্পর্শকাতর। তাই দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়- এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই আলোচনার উদ্বোধন করবেন। গত ১৯শে মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়।
বাংলাদেশ থেকে আমের প্রথম চালান চীনের উদ্দেশে রপ্তানি করা হবে আগামী ২৮ মে (বুধবার)। এ উপলক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানা গেছে, চীনে বাংলাদেশের কাঁঠাল ও পেয়ারা রপ্তানির কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটের সুযোগ দেওয়ার দাবি নিয়ে আগে বিভিন্ন সময় আলোচনা হলেও বিষয়টাতে এখন প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য চার ধরনের ভোটিং পদ্ধতির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "এই চারটি পদ্ধতির বিষয়ে আমরা রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের কাছে মতামত চেয়েছি। আমরা সর্বগ্রহণযোগ্য পদ্ধতিই অনুসরণ করবো"।