ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার ষষ্ঠ দিনের (৫ জুন) টিকিট আজ সোমবার থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। একইদিন দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসন বিক্রি হয়েছে গত ২১ মে; ১ জুনের আসন বিক্রি হয়েছে গত ২২ মে; ২ জুনের আসন বিক্রি হয়েছে গত ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে গত ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হয়েছে গত ২৫ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে আগামীকাল ২৭ মে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি গণ্য হবে। এ সময় কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। এক ব্যক্তি একসঙ্গে চারটি আসনের টিকিট একবার সংগ্রহ করতে পারবেন।
এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |