| ০২ মার্চ ২০২৬
সকল খবর

গুলশানে সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক; রিসিভার নিয়োগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ফ্ল্যাটটির রিসিভার নিয়োগেরও আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

স্বৈরাচারের আদেশ পালনেই পুলিশ জনরোষের শিকার হয়েছে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

মানুষের প্রত্যাশা যেন হতাশায় পরিণত না হয়: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

গণঅভ্যুত্থানের মাধ্যমে জনপরিসরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, “আন্দোলনের মাধ্যমে মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে তা যেন হতাশায় পরিণত না হয়, দুঃস্বপ্নে পরিণত না হয়, আমরা সে লক্ষ্যে সবাই কাজ করছি। “আমরা এমন একটি সংবিধান দেখতে চাই- যেখানে মানুষের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, মতাদর্শ ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে রাষ্ট্র- নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে না। রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত হবে।” মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রাজারবাগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য: ড. আলী রীয়াজ

গণতান্ত্রিক দলগুলোর ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য। এ মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর অবদান

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কাজের গুণগত ও কারিগরি মান নিয়ন্ত্রণের পাশাপাশি সেনাবাহিনীর ওপর অর্পিত প্রকল্পসমূহ বরাদ্দকৃত বাজেটের মধ্যে এবং প্রাক্কলিত সময়ের আগেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয় বিধায় দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহে সেনা সদস্যদের সম্পৃক্ততার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিস্তারিত...

সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুনভাবে যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার সুবিধাভোগী। একই সঙ্গে আসন্ন বাজেটে সব ধরনের ভাতা সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ একশ টাকা বাড়িয়ে ৬৫০ থেকে ৯০০ টাকায় উন্নীত করা হচ্ছে।

বিস্তারিত...

দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে চাই। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব নয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথমেই ওয়াদা করেছিলাম যে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবো। প্রবাসীরাও দেখা করে ভোটের ব্যবস্থা করার অনুরোধ করেন।

বিস্তারিত...

প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে

চার শতাধিক যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সব দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরেই নিবার্চন: প্রধান উপদেষ্টা

সব দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালিয়ান সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।

বিস্তারিত...

মরণবাঁধ ফারাক্কার ভয়াল থাবায় নদীভাঙনে উদ্বাস্তু কোটি মানুষ

মরণবাঁধ ফারাক্কার ধ্বংসাত্মক প্রভাবে পদ্মা অববাহিকতার ১২টি জেলার ৩৮টি উপজেলা এলাকায় বছর বছর নদী ভাঙন তীব্র হচ্ছে। পদ্মা তীরবর্তী ও সংলগ্ন গ্রাম জনপদে বসবাসকারী এসব এলাকার প্রায় আড়াই কোটি মানুষ আকস্মিক বন্যা ও বাৎসরিক নদী ভাঙনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিস্তারিত...

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ব্য

দিনের ঢাকা কিংবা রাতের, মূল সড়ক অথবা অলিগলি, এমনকি ফ্লাইওভার— সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। রাজধানীর বাইরেও বিভিন্ন শহর থেকে গ্রাম পর্যন্ত চলাচল করা লাখ লাখ এ যানবাহনের কোনো ধরনের বৈধতা নেই।

বিস্তারিত...

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনে জাতীয় সংলাপ কাল

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একাধিক দিনে এ সংলাপ আয়োজনের চিন্তা করলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে একদিনেই সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলনকক্ষে এ সংলাপ হবে। সংলাপে পাঁচ ক্যাটাগরির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে।

বিস্তারিত...

`লাব্বায়েক’ হজ অ‍্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার

হজযাত্রীদের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ “লাব্বাইক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধন করে তিনি বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে সেজন্য এই অ‍্যাপ বড় ভূমিকা রাখবে।

বিস্তারিত...

আওয়ামী ফ্যাসিস্টদের হাতে ৮২ হাজার আগ্নেয়াস্ত্র

ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুলসংখ্যক বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। এগুলোর মধ্যে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, এম-১৬ অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলবার, পাইপগান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে। এর মধ্যে একে-৪৭ রাশিয়ার তৈরি এবং এম-১৬ যুক্তরাষ্ট্রের তৈরি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ