| ০২ মার্চ ২০২৬
সকল খবর

দেশে প্রথমবার ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

দেশে প্রথমবারের মতো রাজশাহীর দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে সরকার ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে। দেশে প্রথমবারের মতো রাজশাহীর দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে সরকার ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে গতকাল জারি করা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়; যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কার্যকর হবে।

বিস্তারিত...

এপ্রিলে গরম কম থাকার কারণ কী?

বাংলাদেশে সবচেয়ে তপ্ত মাস এপ্রিল। এ মাসে গড় তাপমাত্রা থাকে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপরই আছে মে মাস, গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতবারের এপ্রিলে যে ভয়াবহ তাপ বয়ে গেছে, এবার সেই তাপ নেই। গত বছরের এপ্রিল মাসের চেয়ে এবারের এপ্রিলে গড়ে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বললেন, ‘এ বছর এপ্রিল মাসে গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত বছর সেই ভয়ানক এপ্রিলের গড় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।’

বিস্তারিত...

গারো পাহাড়ে মিষ্টি আনারস চাষ

শেরপুরের গারো পাহাড়ে কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করেছে মিষ্টি আনারস চাষ। বন্য হাতির আক্রমণে ধানসহ অন্যান্য ফসলে বারবার ক্ষতির মুখে পড়ে পাহাড়ি এলাকার কৃষকরা। ফলে তারা বিকল্প পথ খুঁজতে গিয়ে এখন ঝুঁকছেন আনারস চাষে।

বিস্তারিত...

বেদেনা লিচুর জিআই স্বীকৃতি

লিচুর নাম উঠলেই সবার আগে দিনাজপুরের কথা মনে পড়ে। এই জেলার বেদেনা জাতের লিচুকে বলা হয় ‘লিচুর রাজা’। স্বাদ, গন্ধ, রস এবং মিষ্টতায় অনন্য এই লিচু এবার পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। গত ৩০ এপ্রিল দিনাজপুরের বেদেনা লিচু জিআই পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

বিস্তারিত...

নিরবচ্ছিন্ন বিদ্যুতে এবার বোরোর বাম্পার ফলন

চলতি বোরো মৌসুমে ৫০ লাখ ৪৬ হাজার ৪৬৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, দুই কোটি ২৬ লাখ দুই হাজার টন। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, এবার বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে।

বিস্তারিত...

তবুও আশায় বুক বাঁধছেন খুলনার পাটশ্রমিকরা!

এক সময়ের শিল্পনগরী খুলনার খালিশপুর এখন শুধুই স্মৃতির শহর। একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। যারা এক সময় ঘড়ি ধরে মিলগেটে যেতেন কাজের আশায়, তারা এখন দিনমজুর, রিকশাচালক কিংবা পুরোপুরি বেকার। ভাগ্যবিড়ম্বিত এ মানুষগুলো আজও মিলগেটের সামনে এসে দাঁড়ান, যদি আবার চালু হয় কারখানা, যদি ফিরে আসে কর্মজীবন।

বিস্তারিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা থেকে আদর্শ সদর উপজেলার সৈয়দপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বিস্তারিত...

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা: ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি

ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের দেওয়া টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায়। ফলে মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরা। জেলে পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিস্তারিত...

চবিতে সাড়ে ২২ হাজার গ্র্যাজুয়েট নিয়ে হচ্ছে বৃহত্তম সমাবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন মাইলফলক ছুঁতে যাচ্ছে ক্যাম্পাসটি। দীর্ঘ আট বছর পর সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন, যেখানে অংশ নিচ্ছে ২২ হাজার ৬০০ গ্র্যাজুয়েট। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

পদ্মায় পানি নেই: রাজবাড়ীতে চাষাবাদ ব্যাহত

পদ্মা নদীতে জেগে উঠেছে ছোট-বড় অসংখ্য চর; যা দেখে মনে হবে ছোট ছোট খাল। একই অবস্থা পদ্মার শাখা গড়াই নদীর। একপাশে পানি আর এক পাশে জেগেছে চর। সম্প্রতি পদ্মা ও গড়াই নদীতে পানি কমে যাওয়ায় রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া সিরাজপুর, চত্রা, চন্দনা, হড়াই, মরাকুমার ও হাজরাখালী নদীসহ ৫৪টি খাল পানিশূন্য হয়েছে পড়েছে; আর এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ