| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 24-07-2025 ইং
  • 100294 বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত
ছবির ক্যাপশন: মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিকাণ্ডে বিকৃত হয়ে যাওয়া পাঁচটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করেছে।

তারা হলেন, ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি, মারিয়াম উম্মে আফিয়া। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা যাচ্ছিল না। তাদের পরিচয় শনাক্তে ১১ টি নমুনা সংগ্রহ করে সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, সিআইডির ফরেনসিক বিভাগ দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে স্বজনদের দেয়া নমুনার মিল খুঁজে পেয়েছে। বিস্তারিত পরিচয় শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা পাঁচটি দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনার বিপরীতে এখন পর্যন্ত ১১ জন দাবিদার সিআইডিতে এসে রক্তের নমুনা দিয়েছেন। দাবিদারদের মধ্যে একাধিক নমুনা একই পরিবারের সদস্যদেরও রয়েছে।

উল্লেখ্য, নিখোঁজদের পরিচয় শনাক্তে সহায়তা করতে ২৩ জুলাই সরকারিভাবে একটি তথ্য বিবরণীতে নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি কার্যালয়ে এসে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানানো হয়।

সিআইডি বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া একটি জটিল ও সময়সাপেক্ষ হলেও এটি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ