| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সাবা-বাঁধনের ভার্চুয়াল দ্বন্দ্বে কী বললেন অরুণা বিশ্বাস?

জুলাই আন্দোলনে তারকারাও এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে একজন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অন্যদিকে অভিনেত্রী সোহানা সাবার নাম আলোচিত ‘আলো আসবেই গ্রুপ’ কাণ্ডে উঠেছিল। এবার একটি মন্তব্য ঘিরে দুজনের মধ্যে শুরু হয়েছে ভার্চুয়াল দ্বন্দ্ব। সেখানে সাবার পক্ষ নিয়ে কথা বলেছেন এক সময়ের চিত্র নায়িকা অরুণা বিশ্বাস।

বিস্তারিত...

প্রচুর মিষ্টি খেয়েও যেভাবে ফিট থাকেন জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেসা। সুমন মুখার্জি পরিচালিত এ সিনেমাতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কলকাতায় কাজের সূত্রে অহরহ যাতায়াত নায়িকার। এটা তার সেকেন্ড হোম বলা চলে। সম্প্রতি সেখানকার এক অনুষ্ঠানে এসে জয়া জানালেন ওপার বাংলার কোন কোন মিষ্টি খেতে তিনি ভালোবাসেন।

বিস্তারিত...

সিনেমার গানে ফিরলেন মনির খান

প্রেম, বিচ্ছেদ, বেদনা আর আশার বহু গানে শ্রোতার মনে স্থায়ী আসন তৈরি করেছেন কণ্ঠশিল্পী মনির খান। অনেক দিন সিনেমার গান তথা প্লেব্যাক থেকে দূরে ছিলেন তিনি। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তার এই বিরতি। বিরতির পর ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। সিনেমাটি পরিচালনা করছেন পাতলা খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মনির খান।

বিস্তারিত...

ওয়েবফিল্মে মৌ-এর অভিষেক

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ হালের দুনিয়ায় ঢুকে পড়লেন। অর্থাৎ ওয়েব দুনিয়ায় কাজ করছেন তিনি। নির্মাতা আকা রেজা গালিব মৌকে মূল চরিত্রে রেখে বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন গালিব। তিনি বলেন, গহীন অতল’র ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে। মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বিস্তারিত...

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফরিদা পারভীন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ছড়িয়েছিল মৃত্যুর গুজবও। অবশেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। সোমবার (২১ ‍জুলাই) রাত সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

বধূ সাজে বুবলী, ছবি দিলেন অপুও

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক মাধ্যমের লড়াইটা প্রায়ই চোখে পড়ে। দুজনেই মাঝেমধ্যে শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন, যা নিয়ে শুরু হয় তাদের বাকযুদ্ধ। যাতে শামিল হন তাদের অনুরাগীরাও। তবে এবার বাকযুদ্ধ নয়, বরং সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর প্রতিযোগিতায় দেখা গেল দুজনকে। প্রায় একই সময় বধূ সাজে ধরা দিলেন এই দুই চিত্রনায়িকা।

বিস্তারিত...

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদ স্মরণ

গাজীপুরের নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করা হয়েছে। নুহাশপল্লীর লিচুতলায় শনিবার সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল।

বিস্তারিত...

সজল-মায়ার স্পর্শের মায়াজাল

দুজন হতাশাগ্রস্ত মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও শাহনাজ মায়া। নাটকের দৃশ্যধারণ হয়েছিল প্রায় চার বছর আগে, দীর্ঘদিন পর নাটকটি প্রচারে এসেছে। এই নাটক দিয়ে যাত্রা শুরু করেছে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেল।

বিস্তারিত...

ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা

বাংলা সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. রাশিদা আক্তার নামে এক পোশাক কর্মী মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ মামলা করেন।মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।

বিস্তারিত...

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি ও অভিনেতা মারজুক রাসেলসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন। তিনি মঙ্গলবার (৮ জুলাই) এ নোটিশ দেন।

বিস্তারিত...

বিচ্ছদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা

বিচ্ছদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা

বিস্তারিত...

নভেম্বরে শাবনূরের নতুন ইনিংস

শাবনূর ছিলেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা। সময়ের পরিক্রমায় তিনি ঢালিউড থেকে দূরে, যাপন করছেন অন্য একটি জীবন। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। তবে এখনো তার ভক্তরা তার অভিনীত সিনেমা দেখতে চান।

বিস্তারিত...

হলিউড সিনেমায় শাকিব খান

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হলিউডে কাজ করবেন দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান। এরপর এবার ঈদে হঠাৎ করেই চাউর হয় বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের সঙ্গে নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন তিনি। অবশেষে জানা গেল, হলিউডে নতুন সিনেমা নির্মাণ করছেন ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর–নাইন’ খ্যাত আসিফ আকবর।

বিস্তারিত...

ঈদের ছবির সাতকাহন
দাপট রয়েছে তাণ্ডবের, নেমে গেছে একাধিক ছবি

ঈদের মাত্র দুই সপ্তাহ পার হলো। অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ সিনেমার বাজার। এরই মধ্যে তেজ কমে এসেছে ঈদের ছবিগুলোর। একাধিক ছবি নেমে গেছে হল থেকে। ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ বাদে বাকিগুলোর অবস্থাও নাজুক। তৃতীয় সপ্তাহে এসেও সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রাখছেন শাকিব খান। রায়হান রাফীর ‘তাণ্ডব’ শুরু থেকেই চলছে বেশ। তবে শুরুতেই হোঁচট খায় আলোক হাসানের টগর।

বিস্তারিত...

ঝুঁকি নিয়ে হল মালিকদের ‘এশা মার্ডার’ চালাতে বললেন বাঁধন

এই ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত নারীপ্রধান গল্পের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। ঈদের দিন থেকে সিনেমাটি দেখা যাচ্ছে সিনেপ্লেক্সে। প্রতিদিন দর্শক প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন বাঁধন। দর্শকদের পজিটিভ রেসপন্স দেখে সিঙ্গেলস্ক্রিনের হলমালিকদের এশা মার্ডার চালানোর ঝুঁকি নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাঁধন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ