| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

শুকরিয়া আদায় করলেন মেহজাবীন

বিয়ের পরে তারকাজুটি নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলো নেটিজেনদের মাঝে ধরা দিয়েছে। সম্প্রতি প্যারিসের আইফেল টাওয়ারের পাশে রোমান্টিক ফটোশুট করেছেন এ জুটি। শেয়ার করা ছবিতে দেখা যায়, ভালোবেসে একে অপরকে কাছে টেনে নিয়েছেন তারা। এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে রাজীব-মেহজাবীনের বেশ প্রশংসা করেছেন।

বিস্তারিত...

৩১শে মে ‘নজরুল কনসার্ট’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নজরুল কনসার্ট- ২০২৫’। ৩১শে মে বিকাল ৫টায় মানিক মিয়া এভিনিউতে শুরু হবে এই আয়োজন, চলবে রাত পর্যন্ত। অংশ নিচ্ছে দেশের শীর্ষ ১০ ব্যান্ড। ব্যান্ডগুলো হলো- সোলস্‌, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর।

বিস্তারিত...

আমি গুরুতর অসুস্থতায় ভুগছি: নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত হয়েই সকলকে ধন্যবাদ জানান তিনি। এবার ফারিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন তার বর্তমান অবস্থার কথা।

বিস্তারিত...

বাসায় আগুন, স্ত্রী-সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে তার বনানীর বাসায় এ ঘটনা ঘটে। বাপ্পা মজুমদার জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। এতে ঘাবড়ে যান। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। কী করবেন, তখন বুঝে ওঠতে পারেননি।

বিস্তারিত...

বিরক্ত পরীমনি

সম্প্রতি হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির মৃত্যুর গুজব। পরে ফেসবুক লাইভে এসে এ ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন। ফেসবুক লাইভে এসে এ নায়িকা বলেন, সারা দিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ।

বিস্তারিত...

জামিন পেয়েছেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে গতকাল সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। সোমবার (১৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন।

বিস্তারিত...

দেশ ছাড়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের

দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন আলোচিত ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে দেশ ছাড়ার পরিকল্পনা বলতে শোনা যায়। সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান।

বিস্তারিত...

‘উৎসব’-এর স্লোগানে বলা হলো, পরিবার ছাড়া দেখা নিষেধ

পরিবার ছাড়া দেখা নিষেধ-এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী। ১৩ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব-এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জানানো হয়, ছবিটি ঈদের আমেজে দেশ ও বিদেশে একযোগে মুক্তি পাবে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ