বাংলাদেশের কারাগারে ৩১০ ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭৮ জনই মৎস্যজীবী। সম্প্রতি বাংলাদেশের হাতে ধরা পড়েছেন ৩৪ জন মৎস্যজীবী। শুক্রবার ভারত সরকারের দেয়া তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে।
লোকসভায় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মোট ১০,৫৭৪ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ৪৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
মন্ত্রী জানান, সবচেয়ে বেশি (২,৭৭৩জন) ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমীরশাহিতে। এরপরেই সৌদি আরবে রয়েছেন ২,৩৭৯ জন বন্দি। নেপালে রয়েছেন ১৩৫৭ জন। একজন করে বন্দি রয়েছেন অ্যাঙ্গোলা, বেলজিয়াম, কানাডা, চিলি, মিশর, ইরাক, মরিশাস, ইয়েমেন, সেনেগাল,সুদান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |