| ০২ মার্চ ২০২৬
সকল খবর

সামাজিক মাধ্যমে চলছে পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা চলছে সামাজিক মাধ্যমে। এতে জড়িত সব অ্যাকাউন্টই ইয়েমেন থেকে পরিচালিত হয়। অভিযোগ উঠেছে, হুতি সংশ্লিষ্ট অস্ত্র ব্যবসায়ীরা বিক্রি করছে এসব অস্ত্র। ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট- টিটিপির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক্স ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল হ্যান্ডেলে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় অস্ত্রগুলো।

বিস্তারিত...

‘সৎ, পেশাদার ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার’

সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররাই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোট

চলতি মাসের ২৯ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ: সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ই অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিস্তারিত...

ভারতের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

ভারতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৮৯টি চরে মানুষের মাঝে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত।

বিস্তারিত...

চলতি মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ড. আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২য় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

গার্ডিয়ানের প্রতিবেদন
ব্রিটেনে সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা-ঘনিষ্ঠ বাংলাদেশিরা

আওয়ামী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। প্রায় এক বছর হতে চলল—ভারতে পালিয়ে যাওয়া সাবেক এ স্বৈরশাসক নির্বাসনে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি ও অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতা সামাল দিতে লড়তে হচ্ছে।

বিস্তারিত...

জুলাই গণহত্যা: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিস্তারিত...

ঢাকায় তাপমাত্রা কমছে, হালকা বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দিনের প্রথমার্ধে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিস্তারিত...

ঢাকায় মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন এতো বির্তক?

বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের সাথে একটি সমঝোতা স্বাক্ষরের পর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (এইচআরসি) একটি মিশন চালু হওয়ার বিষয়টি এখন নিশ্চিত হয়ে গেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, বাংলাদেশে জাতিসংঘের এই দপ্তর চালু হলে এখানকার মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য তা সহায়ক হবে। খবর বিবিসি বাংলার।

বিস্তারিত...

ভাসমান হাট ও পেয়ারা বাগান দেখে মুগ্ধ আলজেরীয় রাষ্ট্রদূত, রপ্তানির সম্ভাবনা দেখছেন

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী আজ (রোববার, ২০ জুলাই) সকালে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে এখানকার পেয়ারা উৎপাদনের চিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করে তিনি জানান, ঝালকাঠি থেকে আলজেরিয়ায় পেয়ারা রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

রাজপথের আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ‘গুলি’ ছোড়ে র‌্যাব

রাজপথে যখন দূর্বার আন্দোলন দমানো যায়নি, তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র‍্যাব বাহিনী। যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এতে হতাহত হয় বেশ, প্রাণ যায় অনেকের। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি। হেলিকপ্টার থেকে জনতার ওপর গুলি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াল দৃশ্য দেখেছে মানুষ।

বিস্তারিত...

আস্থা ফিরছে পুঁজিবাজারে, লেনদেন ও সূচকে চাঙ্গাভাব

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। বেড়েছে সূচক এবং লেনদেনের পরিমাণ। তলানিতে থাকা আস্থার সংকট কাটতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়া বড় বিনিয়োগকারীরা আবারও বাজারমুখী হচ্ছেন, যার প্রভাব পড়েছে লেনদেনে। এটি টেকসই করতে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

বিস্তারিত...

কারফিউয়ের পর গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর কারফিউ শেষে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই নির্দেশনা জারি করেন।

বিস্তারিত...

এসএসসিতে রেকর্ডসংখ্যক খাতা চ্যালেঞ্জ, যেভাবে মিলবে ফলাফল

চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার উভয়ই কমেছে, যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ