| ১৭ Jul ২০২৬


বড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি

  • আপডেট টাইম : 09-05-2025 ইং
  • 317172 বার পঠিত
বড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি
ছবির ক্যাপশন: বড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি

ডেস্ক নিউজ: 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও সংখ্যাটি ৫৪ থেকে ৫৬ বলে সূত্রের খবর। গতকাল বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের ঠেলে পাঠায়। তাঁদের মধ্যে যাচাই–বাছাই করে ৪৪ বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। এই ৪৪ জনকে আজ শুক্রবার সকালে বড়লেখা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এ ব্যাপারে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা যাচাই–বাছাই করে ৪৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। তাঁরা বাংলাদেশি। পুলিশ তাঁদের পরিবারের কাছে সবাইকে হস্তান্তর করবে। আরও ১০ থেকে ১২ জন আছেন, তাঁদের পরিচয় নিশ্চিত হতে যাচাই–বাছাই করা হচ্ছে।’

বিজিবি ও বড়লেখা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথলি ও নিউ পাল্লাথলি সীমান্ত দিয়ে অনেককে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। তাঁদের মধ্যে যাচাই–বাছাই শেষে ৪৪ জনকে বিজিবি আজ সকাল ১০টার দিকে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁদের মধ্যে নারী ও শিশু আছে। বিভিন্ন সময়ে তাঁরা ভারতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩০ জনের বাড়ি নড়াইলে। অন্যদের বাড়ি সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অনেকের আত্মীয়স্বজন চলে এসেছেন। পুলিশের হেফাজতে থাকা ৪৪ জনের মধ্যে আজ বিকেল পর্যন্ত ৩৫ জনকে তাঁদের আত্মীয়স্বজনের জিম্মায় দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ