| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা, এখন পর্যন্ত মোট মামলা ১৫

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 31-07-2025 ইং
  • 94938 বার পঠিত
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা, এখন পর্যন্ত মোট মামলা ১৫
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা, এখন পর্যন্ত মোট মামলা ১৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার আরও একটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও তাদের অঙ্গ–সহযোগী সংগঠনের ৭৭ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।

নতুন এই মামলা নিয়ে এনসিপি’র সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৫টি মামলা হলো। এসব মামলায় মোট আসামি সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২১২ জনে। এর মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ রয়েছে।

নতুন এই মামলার পূর্বে গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলা ও ককটেল নিক্ষেপ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৪টি মামলা করা হয়েছিল। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করা হয়।

এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ওই দিনি রাতেই কারফিউ জারি করা হয়। পরে কারফিউর মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এরপর গত ২০ জুলাই রাত ৮টায় কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ