| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১
রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 29-07-2025 ইং
  • 97094 বার পঠিত
খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১
ছবির ক্যাপশন: খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট (রোববার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি যাচাইবাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

তিনি বলেন, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে।

সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ