| ২২ মার্চ ২০২৬


একটি স্যাটেলাইট ফোনই ধরিয়ে দিলো ৩ মাস গা ঢাকা দিয়ে থাকা পেহেলগাম 'সন্ত্রাসীদের'

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 29-07-2025 ইং
  • 125936 বার পঠিত
একটি স্যাটেলাইট ফোনই ধরিয়ে দিলো ৩ মাস গা ঢাকা দিয়ে থাকা পেহেলগাম 'সন্ত্রাসীদের'
ছবির ক্যাপশন: একটি স্যাটেলাইট ফোনই ধরিয়ে দিলো ৩ মাস গা ঢাকা দিয়ে থাকা পেহেলগাম 'সন্ত্রাসীদের'

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় মৃত্যু হয়েছিল ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। নৃশংস এই হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল হামলাকারীরা। তবে সম্প্রতি নিজেদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে তারা । এটি এক ধরনের স্যাটেলাইট ফোন যা পেহেলগামে হামলা চালানোর সময় ‘সন্ত্রাসীরা’ ব্যবহার করেছিল। সেই ফোন ফের চালু হতেই সেনাবাহিনী তাদের লোকেশন জেনে যায়। শুরু হয়ে যায় অপারেশন মহাদেবের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে ‘সন্ত্রাসীদের’ গতিবিধির উপর নজর রাখছিল সেনাবাহিনী। অপেক্ষা করা হচ্ছিল এমন জায়গায় ‘সন্ত্রাসীরা’ যাক, যেখানে তাদের ঘিরে ফেলে নিকেশ করা হবে। পালানোর কোনও পথ থাকবে না।

সেনাবাহিনীর তরফে ‘সন্ত্রাসীদের’ কোনও পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদওয়াসে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একত্রে অভিযান চালিয়েছিল। শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয় সেনা। এরপর শুরু হয় অপারেশন মহাদেব। প্রায় ৩০ মিনিট পাহাড়ি চড়াই পেরোনোর পর ‘সন্ত্রাসীদের’ লোকেশন সম্পর্কে আরও একবার নিশ্চিত হয় সেনা। শুরু হয় গুলির লড়াই। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই মৃত্যু হয় প্রথম সন্ত্রাসীর। এরপর ২ কিলোমিটার এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। মাত্র এক ঘণ্টার মধ্যে আরও দুইজনকে নিকেশ করে সেনা।

সূত্রের খবর, সুলেমান ও ইয়াসির নামে ২ জনকে হত্যা করা হয়েছে যারা পেহেলগাম হামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, আরেকজনের নাম হামজা, তাকেও হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। মুসা নামের আরও এক ‘সন্ত্রাসীর’ খোঁজ চালাচ্ছে সেনা। সেও   পেহেলগাম হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেনার তরফে জানা গেছে, ওই জঙ্গলের মধ্যেই অস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছিল ‘সন্ত্রাসীরা’। বিপুল পরিমাণ গোলাবারুদের পাশাপাশি তাদের কাছে ছিল কারবাইন ও একে ৪৭-এর মতো অত্যাধুনিক সব রাইফেল। নিরাপত্তাবাহিনীর দাবি, এই গ্রুপ আরও বড় কোনও হামলার প্রস্তুতি নিচ্ছিল।


সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ