| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ফের খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের

  • আপডেট টাইম : 28-07-2025 ইং
  • 96878 বার পঠিত
ফের খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের
ছবির ক্যাপশন: ফের খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলীকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস এ হুমকি দেন। বলেছেন, স্বৈরাচারী খামেনিকে লক্ষ্য করে আমি স্পষ্ট বার্তা দিতে চাই: আপনি যদি ইসরাইলের জন্য হুমকি হন, আমাদের দূর পাল্লার অস্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে তেহরানে পৌঁছাবে- এবং এবার শুধু আপনার জন্য। তেল আবিব থেকে প্রকাশিত ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় তার এই হুমকি উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত মাসে টানা ১২ দিন যুদ্ধ করেছে ইরান ও ইসরাইল। যা ১৩ জুন ইসরাইলের একতরফা হামলার মাধ্যমে শুরু হয়। তারা তেহরানের পরমাণু কেন্দ্র এবং একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। পরে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে রাজি হয় এ দুই দেশ।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ