রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দৃঢ়তায় ম্যানচেস্টার টেস্ট ড্র করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ যখন ৪ উইকেটে ৪২৫ রান তখন ড্র মেনে নেয় দুই দল। যদিও তার এক ঘণ্টা আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত। এর ব্যাখ্যা দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
ভারতের ইনিংসের ১৩৮তম ওভারে হ্যান্ডশেকের জন্য জাদেজা ও সুন্দরের দিকে হাত বাড়িয়ে দেন স্টোকস। এর অর্থ হলো ড্র মেনে নিয়ে তখনই খেলা শেষ করে দেওয়া। যদিও স্টোকসের সঙ্গে হাত মেলাননি জাদেজা ও সুন্দর। তখন জাদেজা ৮৯ ও সুন্দর ৮০ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন দুজনই। আগে তার পঞ্চম উইকেটে ২০৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান তারা। গম্ভীরের মতে, ক্রিজে দারুণ ধৈর্য দেখানোয় সেঞ্চুরি প্রাপ্য ছিল জাদেজা ও সুন্দরের জন্য।
গম্ভীর বলেন, ‘কোনো ব্যাটসম্যান যদি ৮৫ বা ৯০ রানে ক্রিজে থাকে তার সেঞ্চুরি পাওয়া উচিত। ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান যদি এমন অবস্থায় থাকতো তাহলে তারা কি খেলা ছেড়ে নাকি। জাদেজা ও সুন্দর সারাদিন অনেক প্রতিকূল পরিস্থিতি সামলে ব্যাটিং করে গেছে। তাই সেঞ্চুরি তাদের প্রাপ্য। আমরা তো আর কাউকে খুশি করার জন্য এখানে আসিনি।’
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |