| ২২ মার্চ ২০২৬


যুক্তরাষ্ট্রের শুল্কারোপে পুনর্বিবেচনার সুযোগ আছে: অর্থ উপদেষ্টা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 142126 বার পঠিত
যুক্তরাষ্ট্রের শুল্কারোপে পুনর্বিবেচনার সুযোগ আছে: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের শুল্কারোপে পুনর্বিবেচনার সুযোগ আছে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকালে সচিবালয়ের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (বুধবার, ৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের বৈঠকে শুল্কারোপ নিয়ে আলোচনা হবে। সরাসরি এই আলোচনায় নতুন করে শুল্কারোপ কমে আসতে পারে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে এত কম বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও ভিয়েতনামকে ছাড় দিলে বাংলাদেশে এত শুল্ক দেয়ার যৌক্তিকতা নেই।’

এসময় দেশে মূল্যস্ফীতি দুই শতাংশ কমেছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ