| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


শাহরুখের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন, যে নতুন তথ্য এলো সামনে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 20-07-2025 ইং
  • 103079 বার পঠিত
শাহরুখের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন, যে নতুন তথ্য এলো সামনে
ছবির ক্যাপশন: শাহরুখের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন, যে নতুন তথ্য এলো সামনে

শনিবার খবর পাওয়া গিয়েছিল, শুটিং সেটে দুর্ঘটনার। জানা যায়, বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি পেশীতে আঘাত পেয়েছেন। কিন্তু এবার জানা গেলো, আঘাত নয়, শাহরুখ আমেরিকা গিয়েছেন নিয়মিত চিকিৎসার স্বার্থে। প্রাথমিক ভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন অভিনেতা। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয়েছে আমেরিকায়। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে ওঠে বলিউড। চিন্তিত তার অনুরাগীরা। 

এ-ও শোনা গিয়েছিল, চোটের কারণে শাহরুখ শুটিং বন্ধ রেখেছেন। এক মাস নাকি শয্যাশায়ী থাকতে হবে বাদশাহকে, ছড়িয়েছিল এমন খবর। কিং খানের অসুস্থতার খবর পাওয়া মাত্র তার দ্রুত সুস্থতা কামনা করে সমাজমাধ্যমে বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জানা গেলো, সেটে নতুন করে কোনও চোট পাননি শাহরুখ! তবে, আমেরিকায় যে তিনি উড়ে গিয়েছেন, এ খবর সত্য। এই খবরে বলিউডের অন্দরে নতুন চর্চা, যদি কোনও চোট না-ই পেয়ে থাকেন তা হলে কেন শুটিং ফেলে বিদেশে উড়ে গেলেন শাহরুখ? ছবিতে তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। মেয়ের ছবির প্রচারের স্বার্থেই কি খ্যাতনামী বাবাকে ঘিরে ভুয়ো খবর ছড়ানো হল?

টিম ‘কিং’ এবং অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের একযোগে দাবি, ৩০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শাহরুখ। প্রচুর অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করেছেন। কোনও বিকল্প পথ বাছেননি। যার জেরে তার শরীরে প্রচুর চোট-আঘাত। শনিবার ‘কিং’-এর সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তেমনই কোনও পুরনো চোট নতুন করে মাথাচাড়া দেয়। পুরনো ব্যথায় নতুন করে কাবু হয়ে পড়েন তিনি। তারই চিকিৎসায় বিদেশে উড়ে গিয়েছেন শাহরুখ। কারণ, তার শরীরে যখনই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তখনই তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন। একই কারণে ছবির শুটিং পিছিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ