দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে জিম্বাবুয়ের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ জমে উঠেছে। আজ জয়ের খোঁজে মাঠে নামছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে বিকেল ৫টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এই ম্যাচে জিম্বাবুয়ের সামনে বাঁচা-মরার লড়াই, দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ফাইনাল নিশ্চিতের।
আসরে এখনো জয়ের মুখ দেখেনি জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে সিকান্দার রাজার দল। এই ম্যাচে তাদের সামনে ফিরে আসার কোনো বিকল্প নেই। ট্রফি জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হবে। হারলেই বাদ।
এদিকে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচে এক জয় ও হার তাদের। আজ তাদের সামনেও জয়ের ট্র্যাকে ফেরার মিশন। একই সঙ্গে ফাইনাল নিশ্চিতেরও। জিতলেই ফাইনালে চলে যাবে রাসি ভ্যান ডার ডুসেনের দল।
হারারের পিচ হতে পারে ফ্ল্যাট। অর্থাৎ ব্যাটার এবং বোলাররা সমান সুবিধা পাবেন। তবে নতুন বলে স্পিনাররা শুরুতে বাজিমাত করতে পারেন। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৮টি। যার মধ্যে ৬টি জিতেছে দক্ষিণ আফ্রিকা, বাকি দুটিতে ফল আসেনি।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ : ওয়েসলি মাধেভেরে, ব্রায়ান বেনেট, ক্লাইভ ম্যাডান্দে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, তাশিঙ্গা মিউজিকিয়া, টিনোটেনদা ম্যাপোসা, টনি মুনিয়ঙ্গা, রিচার্ড নাগারাভা, ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গান্ডুৃ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : রেজা হেনড্রিক্স, লুয়ান-ড্র্রে প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডার ডুসেন, রুবিন হারম্যান, ডাওয়াল্ড ব্রেভিস, জর্জ লিন্ডে, সেনুরান মুথুসামি, কর্বিন বোশ, জেরাল্ড কোয়েটজি, কুইনা মাফাকা, লুঙ্গি এনগিদি।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |