| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-07-2025 ইং
  • 103570 বার পঠিত
গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ল
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ল

গোপালগঞ্জে কারফিউ-এর মেয়াদ বেড়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করার পর পুনরায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। চলবে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কারফিউ জারির ঘোষণা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকাল পৌনে ৫টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরের মানুষজনের চলাচল কম।

গত বুধবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ