| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’, ট্রাইব্যুনালে সাবেক আইজিপি

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 10-07-2025 ইং
  • 111628 বার পঠিত
‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’, ট্রাইব্যুনালে সাবেক আইজিপি
ছবির ক্যাপশন: ‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’, ট্রাইব্যুনালে সাবেক আইজিপি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন।

ট্রাইব্যুনালে তিনি বলেছেন—আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন—এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি।

এর একটু আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল।

মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তারলক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

তার আগে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ