| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 126259 বার পঠিত
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
ছবির ক্যাপশন: খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশ-ইন করা হয়।

তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। বর্তমানে তারা বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র তত্ত্বাবধানে রয়েছেন। পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে নারী ও শিশুসহ ৮ জনকে পুশ-ইন করা হয়েছে। ভারতের কোন এলাকা থেকে পুশ-ইন করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।’

গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘অবৈধ পুশ-ইনের বিষয়ে আমরা বিএসএফের সঙ্গে কথা বলেছি। তাদের আন্তর্জাতিক আইন ফলো করতে বলা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং করেছেন। আমরা সে বিষয়টি নিয়ে কাজ করছি।’

উল্লেখ্য, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করে বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ