| ১৭ Jul ২০২৬


পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টি, উত্তাল বঙ্গোপসাগর

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 244558 বার পঠিত
পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টি, উত্তাল বঙ্গোপসাগর
ছবির ক্যাপশন: পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টি, উত্তাল বঙ্গোপসাগর

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে উত্তাল রয়েছে সমুদ্র। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল (সোমবার, ৭ জুলাই) সকাল ৯টা থেকে আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে আছে সবুজবাগ, নতুন বাজার ও তিতাস মোড়সহ বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর।

এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণপূর্ব দিক থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব নদীবন্দরসমূহকে দুপুর ১টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ