| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


খাগড়াছড়ি সীমান্ত পরিস্থিতি নিয়ে তৎপর বিজিবি

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-06-2025 ইং
  • 149045 বার পঠিত
খাগড়াছড়ি সীমান্ত পরিস্থিতি নিয়ে তৎপর বিজিবি
ছবির ক্যাপশন: খাগড়াছড়ি সীমান্ত পরিস্থিতি নিয়ে তৎপর বিজিবি

খাগড়াছড়িতে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ এর যামিনীপাড়া জোন।  

বৃহস্পতিবার (৫ জুন) সকালে জোন সদরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।

সংবাদ সম্মেলনে ভারত থেকে সীমান্তে অবৈধভাবে পুশ ইন প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থার কথা জানানো হয়।  

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, বিএসএফ অবৈধভাবে সীমান্ত যে পুশ ইন করছে তার লিখিত ও মৌখিক প্রতিবাদের পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে।

ঈদুল আজহাকে ঘিরে যেন ভারত থেকে গবাদিপশু পাচার করা না হয় এবং চামড়া পাচাররোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রয়েছে বলে জানান তিনি।  

একইভাবে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে রামগড়-ফটিকছড়ি সীমান্তে ৪৩ বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ