| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


বিজয়-মমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 129532 বার পঠিত
বিজয়-মমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
ছবির ক্যাপশন: বিজয়-মমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

আসিথা ফার্নান্দোর করা ২৬তম ওভারের শেষ ডেলিভারিটা ব্যাটে লাগিয়েই এক রানের জন্য দৌঁড় দেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে কিছুটা দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত সাদমান ইসলাম অনিকও স্ট্রাইক প্রান্তের উদ্দেশ্যে ছুঁটেন। কপাল ভালো বলতে হবে এই বাঁহাতি ব্যাটারের। পাথুম নিশাঙ্কা বল কুড়িয়ে কালক্ষেপন না করে স্টাম্প লক্ষ্য করে ছুঁড়েন। কিন্তু না লাগায় রান আউটের হাত থেকে বেঁচে যান সাদমান।

এ যাত্রায় সাদমান বেঁচে ফিরলেও প্রথম সেশনটা কথা বলেনি বাংলাদেশের হয়ে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে হারিয়ে ৭১ রান তোলেছে সফরকারী দল।

সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানে এনামুল হক বিজয়কে হারায় অতিথিরা। আসিথার বলে বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই বিদায় নেন মমিনুল হক। ধনঞ্জয়া ডি সিলভার বলে অফ সাইডে দাঁড়ানো বদলি খেলোয়াড় রত্নায়েকের হাতে সহজ ক্যাচ দেন সাবেক অধিনায়ক। তার আগে তিন চারের সাহায্যে ২১ রান করেন মমিনুল।

তৃতীয় উইকেটে ২৮ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশনের খেলা শেষ করেন শান্ত ও সাদমান। ৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন অধিনায়ক। অন্যদিকে সাদমান অপরাজিত আছেন ৪৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭১/২ (২৬ ওভার); সাদমান ৪৩, মমিনুল ২১, শান্ত ৭*; ডি সিলভা ১/১৩, আসিথা ১/১৪

(প্রথম সেশনের খেলা শেষে)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ