| ১৭ Jul ২০২৬


তেহরানে সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র কারখানায় ৫০টির বেশি ইসরাইলি যুদ্ধবিমানের হামলা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 18-06-2025 ইং
  • 266860 বার পঠিত
তেহরানে সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র কারখানায় ৫০টির বেশি ইসরাইলি যুদ্ধবিমানের হামলা
ছবির ক্যাপশন: তেহরানে সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র কারখানায় ৫০টির বেশি ইসরাইলি যুদ্ধবিমানের হামলা

বুধবার ভোরে ইসরাইল জানায়, তাদের সামরিক বাহিনী একযোগে ৫০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স  এক বিবৃতিতে জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানে অবস্থিত বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে। হামলার লক্ষ্যগুলোর মধ্যে ছিল— ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, তেহরানে একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র। এর মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ইরানি শাসকগোষ্ঠী পারমাণবিক অস্ত্র নির্মাণের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে, যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তথ্য বিশ্লেষণের পদ্ধতিতে পার্থক্য রয়েছে। এ বছরের মার্চ মাসেও মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন যে, আমাদের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনও ২০০৩ সালে বন্ধ করে দেওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার অনুমতি দেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ